এক্সপ্লোর

গণপিটুনি, বিদ্বেষ: খোলা চিঠি লেখা বিদ্বজ্জনেদের বিরুদ্ধে মোদিকে ১০১টি রক্তে লেখা চিঠি হিন্দু মহাসভার, সরকারি খেতাব প্রত্যাহারের দাবি

মহাসভার জাতীয় মুখপাত্র অশোক পান্ডে আজ সাংবাদিকদের বলেন, দেশের বদনাম করতেই মুসলিম, দলিতদের ‘তথাকথিত গণপিটুনি’র ইস্যু তোলা হচ্ছে। এই ষড়যন্ত্র উন্মোচন করা উচিত, যাঁরা গণপিটুনির কথা ফলাও করে প্রচার করছেন, তাঁদের শাস্তি চাই।

আলিগড় (উত্তরপ্রদেশ): সংখ্যালঘুদের গণপিটুনি দিয়ে মারা, ঘৃণা বিদ্বেষজনিত অপরাধ মাথাচাড়া দিয়েছে বলে অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠি লিখে যে ৪৯ বিদ্বজ্জন প্রতিকার চেয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাইল অল ইন্ডিয়া হিন্দু মহাসভা। বিদ্বজ্জনেদের পাল্টা আক্রমণ করে রক্তে লেখা ১০১টি চিঠি তারা পাঠিয়েছে প্রধানমন্ত্রীকে, যাতে বলা হয়েছে, এধরনের বিশ্বাসঘাতকদের রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত করে তাঁদের যত রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়েছে, সব প্রত্যাহার করা হোক। মহাসভার জাতীয় মুখপাত্র অশোক পান্ডে আজ সাংবাদিকদের বলেন, দেশের বদনাম করতেই মুসলিম, দলিতদের ‘তথাকথিত গণপিটুনি’র ইস্যু তোলা হচ্ছে। এই ষড়যন্ত্র উন্মোচন করা উচিত, যাঁরা গণপিটুনির কথা ফলাও করে প্রচার করছেন, তাঁদের শাস্তি চাই। এই মানবাধিকারের ধ্বজাধারী গোষ্ঠীগুলি সংখ্যালঘু ও দলিতদের রক্ষাকর্তা হওয়ার চেষ্টা করছে, কিন্তু কাশ্মীর উপত্যকায় হিন্দুরা হামলার টার্গেট হলে বা সন্ত্রাসবাদীর হিন্দুদের রক্ত ঝরালে সবসময় নিশ্চুপ থাকে। এরা দেশকে টুকরো টুকরো করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। গত ২৩ জুলাই মণি রত্নম, অনুরাগ কাশ্যপ, শ্যাম বেনেগাল, অপর্ণা সেনের মতো চলচ্চিত্র পরিচালকদের পাশাপাশি ইতিহাসবিদ রামচন্দ্র গুহ, গায়িকা শুভা মুদগল, কৌশিক সেন, কঙ্কনা সেনশর্মা সহ ৪৯ জন নানা ক্ষেত্রের কৃতীরা মোদিকে লেখা খোলা চিঠিতে ধর্মীয় পরিচয়ের ইস্যুতে ঘৃণা-বিদ্বেষজাত অপরাধ বৃদ্ধির অভিযোগ তুলে উদ্বেগ জানান, বলেন, জয় শ্রী রাম স্লোগান দিয়ে আগ্রাসী মেজাজে রামের নামে গণপিটুনি চলছে। এদিকে হিন্দু জাগরণ মঞ্চ নামে আরেকটি সংগঠন রাজ্যব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেছে, আরতি-আরাধনা, হনুমান চালিশা পাঠ সহ রাস্তায় ধর্মীয় অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করায় আলিগড়ের জেলাশাসক চন্দ্রভূষণ সিংহকে সাসপেন্ড করতে হবে। মঞ্চের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সুরেন্দ্র সিংহ ভাগোরের বিরুদ্ধে মামলা রুজু করায় চন্দ্রভূষণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে তারা। নিষেধাজ্ঞার আদেশ নিয়ে ভাগোর জেলাশাসককে হুমকি দিয়েছিলেন। তাই পুলিশ গত সপ্তাহে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget