এক্সপ্লোর

‘ছেলে নিরাপদে বাড়ি ফিরবে’, আশা পাকিস্তানে বন্দি কমান্ডার অভিনন্দন বর্তমানের বাবার

মুম্বই: ছেলে পাক সেনার হেফাজতে। কার্যত বন্দি দশায় রয়েছে। বুধবার পাক যুদ্ধবিমানকে তাড়া করতে গিয়েই পড়শি দেশে গ্রেপ্তার হয়েছেন বায়ু সেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। গতকাল সারাদিনই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থেকেছে ভারতীয় বায়ু সেনার এই কমান্ডার। সংবাদমাধ্যমও তাঁর গ্রেপ্তার হওয়ার ঘটনায় সরগরম হয়েছে। পরিস্থিতি এমনই উত্তপ্ত হয়ে উঠে যে বায়ু সেনার কমান্ডারকে দেশে ফিরিয়ে আনতে তড়িঘড়ি পদক্ষেপ নেয় সরকারও। ডেকে পাঠানো হয় পাক হাই কমিশনারকেও। ইসলামাবাদ থেকে আলোচনায় বসার কথা বলেন পাক প্রধানমন্ত্রী ইমারন খানও। এমন অবস্থায় বন্দি ছেলের নিরাপদ মুক্তির আর্তি শোনা গেল প্রাক্তন এয়ার মার্শালের গলায়। প্রাক্তন মার্শাল আশাবাদী, তাঁর ছেলে নিরাপদেই বাড়ি ফিরবে।

বুধবার পাকিস্তানের পক্ষ থেকে তিনটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়। একটিতে দেখা যায়, ভারতীয় বায়ু সেনা কমান্ডারের মুখে এলোপাথারি ঘুষি, লাথি মারছে পাকিস্তানিরা। সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে পাকিস্তানি সেনা। পরে আরও একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসে, যেখানে দেখা যায় চোখ বন্ধ অবস্থায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পাকিস্তানি আর্মি। এরপর আরও একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যায় পাকিস্তানিদের নিজের পরিচয় দিচ্ছেন আইএএফ কমান্ডার অভিনন্দন বর্তমান। তবে দেশের নিরাপত্তাজনিত কোনও তথ্যই পাক অফিসারদেরকে বলেননি তিনি। এবং পড়শি দেশের সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই অভিনন্দন বলেন, পাকিস্তানের সেনা তাঁর সঙ্গে ভাল ব্যবহারই করছে। তিনি চান, ভারতীয় সেনারা পাকিস্তানি সেনাদের প্রতি এমনই আচরণের নিদর্শন রাখুক। ছেলের এই ব্যাঘ্রবিক্রম দেখে গর্বে বুকের ছাতি চওড়া হয়েছে বাবার।

প্রাক্তন মার্শাল জানিয়েছেন, তাঁর ছেলে সত্যিকারের একজন সৈনিক। একই সঙ্গে দেশ যেভাবে বীর সন্তানের বাড়ি ফেরা নিয়ে উদগ্রীব হয়ে উঠেছে এবং প্রার্থনায় সামিল হয়েছে তার জন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায়, “বন্ধুরা, তোমাদের উদ্বেগ ও প্রার্থনার জন্য আমি কৃতজ্ঞ। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আমার ছেলে এখনও বেঁচে আছে। ওকে শৌর্যের সঙ্গে কথা বলতে দেখলাম। ও সত্যিকারের সৈনিক। আমরা সবাই ওর জন্য গর্বিত।” এক বুক আশা নিয়ে ছেলের বাড়ির অপেক্ষায় পিতা  আরও বলছেন, “আমি নিশ্চিত, আপনাদের সকলের আশীর্বাদ ওর উপর রয়েছে। ও নিরাপদে বাড়ি ফিরে আসবে। আমি প্রার্থনা করছি, ওর উপর যেন কোনও রকম নিপীড়ন না হয়। এবং ও যেন সুস্থ অবস্থাতেই বাড়ি ফেরে।”

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget