এক্সপ্লোর
‘হাউডি মোদি’: অর্থনীতি নিয়ে খোঁচা রাহুলের
রবিবার হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও হাজির থাকার কথা।

নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের আগে অর্থনীতি নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। এর আগে তাঁর বোন তথা কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরাও অর্থনীতি নিয়ে মোদিকে খোঁচা দেন। প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বলও এই অনুষ্ঠানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রবিবার হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও হাজির থাকার কথা। ৫০ হাজারেরও বেশি মানুষ এই অনুষ্ঠানে হাজির থাকবেন বলে জানা গিয়েছে। তবে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে এই অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।
Before You Go
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
জেলার

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















