এক্সপ্লোর

হিউস্টনে ‘হাউডি, মোদী’ ঘিরে উন্মাদনা, ৫০০০০-এর বেশি পাস নিঃশেষ

এই নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর তৃতীয়বার আর পুনর্নির্বাচিত হওয়ার পরে প্রথমবারের জন্য মার্কিন সফরে যাচ্ছেন মোদী

হিউস্টন:  ‘হাউডি মোদী'? আমরিকার হিউস্টন শহরে আগামী ২২ সেপ্টেম্বর এই নামেই এক অনুষ্ঠানে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের সামনে বক্তৃতা দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার জন্য পাস দেওয়া শুরু হওয়ার পর ঝড়ের গতিতে ৫০০০০ জন সেই পাস সংগ্রহ করেছেন। আয়োজকেরা জানিয়ে দিয়েছেন, সমস্ত টিকিট কার্যত নিঃশেষ। আমেরিকার দক্ষিণ দিকের রাজ্যগুলিতে 'হাউডি' কথাটা খুবই প্রচলিত। হাউ ডু ইউ ডু কথাটিকে ছোট করে নিয়েই বলা হয় হাউডি, অর্থাৎ কেমন আছেন? টেক্সাস ইন্ডিয়া ফোরাম নামে এক অলাভজনক সংস্থা এই অনুষ্ঠান আয়োজন করেছ। আগামী মাসে রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলি সেশনে যোগ দিতে হিউস্টনে আসবেন ভারতের প্রধানমন্ত্রী। সেই সময়ই এনআরজি ফুটবল স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের মুখোমুখি হবেন নরেন্দ্র মোদী। আর তাই নিয়ে এখন থেকেই হিউস্টনবাসীর মধ্যে দারুণ উত্তেজনা দেখা যাচ্ছে। প্রায় ৫ লক্ষ ভারতীয় বাস করেন হিউস্টনে। তবে শুধু ভারতীয়রাই নন, মার্কিন নাগরিকদেরও মোদীকে নিয়ে যথেষ্ট কৌতূহল রয়েছে। হিউস্টনের মেয়র সিলভাস্টার টার্নার জানিয়েছেন, মোদীর সঙ্গে মিলিত হতে তিনি মুখিয়ে আছেন। তিনি আরও বলেন, ভারত ও টেক্সাসের মধ্যে ইতিমধ্যেই বাণিজ্যিক, সাংস্কৃতিক ও পর্যটনকে কেন্দ্র করে নিবিড় মেলবন্ধন রয়েছে। এই বন্ধন নরেন্দ্র মোদীর আগমনে আরও মজবুত হবে বলে তাঁর আশা। এই নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর তৃতীয়বার আর পুনর্নির্বাচিত হওয়ার পরে প্রথমবারের জন্য মার্কিন সফরে যাচ্ছেন মোদী। এর আগে ২০১৪ সালে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন এবং ২০১৬ সালে সিলিকন ভ্যালিতে একই ধরনের অনুষ্ঠানে সামিল হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এইবার মার্কিন সফরে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্য একটি বড় লক্ষ্য রয়েছে। হিউস্টনকে বলা হয় বিশ্বের শক্তি রাজধানী। অন্যদিকে নরেন্দ্র মোদীর প্রাধান্যের তালিকায় উপরের দিকেই রয়েছে, দেশের জ্বালানি সুরক্ষিত করা। মার্কিন সেনেটর জন কর্নিন বলেছেন, নিরাপত্তা ও অর্থনীতির দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু ভারত। মোদীর সফরে এই বন্ধুত্ব আরও গাঢ় হবে বলেই তিনি মনে করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget