এক্সপ্লোর

Afghanistan Crisis: আফগানিস্তান থেকে সব ভারতীয়কে নিরাপদে ফেরাতে বদ্ধপরিকর কেন্দ্র, আশ্বাস জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার

আফগানিস্তান থেকে দেশে ফেরানো হচ্ছে আরও ১৪৬ জনকে।

নয়াদিল্লি: ত্রাসের দেশ আফগানিস্তান থেকে ভারতে ফিরলেন প্রায় ৪০০ জন। রবিবারই ভারতের মাটি ছুঁয়েছে একটি বায়ুসেনার বিমান-সহ মোট চারটি বিমান। রবিবার ভোরে তাজিকিস্তান হয়ে দেশে ফেরানো হয় ৮৭ জনকে। পরে কাবুল থেকে ১৬৮ জনকে নিয়ে দেশে ফেরে বায়ুসেনার বিমান। যাঁদের মধ্যে ১০৭ জন ভারতীয়, বাকিরা অন্যান্য দেশের নাগরিক। এই বিমানেই ভারতে পৌঁছেছেন আফগানিস্তানের দুই সাংসদও। বাকিরা দেশে ফেরেন আরও দু’টি বেসরকারি সংস্থার বিমানে।

‘আফগানিস্তানে আটকে থাকা প্রত্যেক ভারতীয়কে উদ্ধারে বদ্ধপরিকর কেন্দ্র,’ আশ্বাস কেন্দ্রীয় বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার।

এদিকে, আফগানিস্তান থেকে দেশে ফেরানো হচ্ছে আরও ১৪৬ জনকে। ইতিমধ্যেই কাবুল থেকে তাঁদের দোহায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে আজই ফেরানো হবে ভারতে, জানানো হয়েছে কাতারের দোহায় ভারতীয় দূতাবাসের তরফে। 

উৎকণ্ঠায় আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের পরিবার। এমনও অনেকে আছেন, যাঁরা আফগানিস্তান থেকে বের হতে পারলেও, পাসপোর্ট সঙ্গে না থাকায় অন্যদেশে আটকে রয়েছেন। ফলে নতুন করে উদ্বেগ বাড়ছে তাঁদের পরিবারের।

রবিবার সকালে এয়ারলিফট করে মৃত্যুপুরী থেকে দেশে ফিরিয়ে আনা হয় কয়েকশো ভারতীয়কে। তাঁদের মধ্যে রয়েছেন কার্শিংঙের বাসিন্দা শেখর গুরুঙ্গ। আফগানিস্তানে কোরিয়ার দূতাবাসে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। রবিবার সকালে কাবুল থেকে দিল্লি ফিরেছেন তিনি। কাবুলে আটকে থাকার পর, রবিবার দেশে ফিরেছেন নিমতার তমাল ভট্টাচার্যও। 

তমাল-শেখররা ফিরেছেন। কিন্তু বহু ভারতীয়ই এখনও আফগানিস্তানে আটকে! আবার, এমন অনেকে আছেন, যাঁদের কাবুল থেকে বেরিয়ে আসতে পারলেও, এখনও দেশেই ফিরতে পারেননি। তাঁদেরই একজন কার্শিংঙের বাসিন্দা জিতেন মোক্তান। তাঁর স্ত্রী স্বস্তিকা রাই জানিয়েছেন, ‘ও বলছিল, এখানকার পরিস্থিতি খুব খারাপ। কোম্পানি উদ্ধার করে হোটেলে রেখেছিল। হোটেলের বাইরে গুলি চলছে।’ 

এখনও যাঁরা দেশে ফিরতে পারেননি, তাঁদের অনেকেই পড়েছেন পাসপোর্টের সমস্যায়। অভিযোগ, কাজে যোগ দেওয়ার সময় তাঁদের পাসপোর্ট নিয়ে নেয় নিয়োগকারী সংস্থা। কাবুলের পতনের পরে পাসপোর্ট ফেরত পাননি অনেকেই। ফলে আফগানিস্তান থেকে বেরোতে পারলেও, পাসপোর্ট সঙ্কটের জেরে ভিনদেশেই আটকে থাকতে হচ্ছে অনেককে। নদিয়ার তাহেরপুরের বাসিন্দা সুপ্রিয় ধর এখনও আটকে আছেন কাতারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget