এক্সপ্লোর

India Coronavirus Updates :অব্যাহত করোনার দাপট, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৪৪ হাজারের বেশি, মৃত ৪৬৪

শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৪১,০৯৬। অর্থাৎ, শেষ একদিনে দেশে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৩,০৮৩ বেড়ে গিয়েছে। 

নয়াদিল্লি: ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপট অব্যাহত। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা গত কয়েকদিন ধরেই ৪০ হাজারের বেশি রয়েছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ৪৪,৬৪৩। মৃতের সংখ্যা ৪৬৪। এর আগে বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৪২,৯৮২। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৪১,০৯৬। অর্থাৎ, শেষ একদিনে দেশে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৩,০৮৩ বেড়ে গিয়েছে। 

কেরলে বৃহস্পতিবার বেশে সবচেয়ে বেশি নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ছিল ২০,০৪০। মৃত্যু হয়েছে ১১৭ জনের। কেরলে মোট আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৩৪.৯৩ লক্ষ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭,৩২৮। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩২,৯৭,৮৩৪। চিকিৎসাধীন ১,৭৭,৯২৪। 

বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৩৩ জনের মৃত্যু হয়েছিল।শুক্রবারের পরিসংখ্যান অনুয়ায়ী, গতদিনের তুলনায় আক্রান্তর সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা কমেছে।

অতিমারীর শুরু থেকে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ১৮ লক্ষ ৫৬ হাজার। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ২৬ হাজার ৭৫৪। এখনও পর্যন্ত করোনার সংক্রমন সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ১০ লক্ষ ১৫ হাজার। দেখে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা চার লক্ষের বেশি। বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্তপ সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার।

এখনও পর্যন্ত দেশে ৫ অগাস্ট পর্যন্ত ৪৯ কোটি ৫৪ লক্ষ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল ৫৭.৯৭ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে। আইসিএমআরের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪৭ কোটি ৬৫ লক্ষ করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে গতকাল পরীক্ষা হয়েছে ১৬.৪০ লক্ষ নমুনা। পজিটিভিটি রেট ৩ শতাংশের কম। 
দেশে করোনায় মৃত্যু হার ১.৩৪ শতাংশ। রিকভারি রেট ৯৭ শতাংশের বেশি। অ্যাক্টিভ আক্রান্তর হার ১.২৯ শতাংশ। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget