এক্সপ্লোর

India COVID-19 vaccine: দেশে ছাড়পত্র পেল জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ করোনা ভ্যাকসিন

জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ ভ্যাকসিন আপৎকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র পেল।

নয়াদিল্লি: দেশে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সংযুক্ত হল আরও একটি ভ্যাকসিন। জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ ভ্যাকসিন আপৎকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র পেল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া এ কথা জানিয়েছেন।

উল্লেখ্য, কোম্পানি গত ৫ অগাস্ট তাদের সিঙ্গল ডোজ করোনা ভ্যাকসিনের অনুমোদনের জন্য আবেদন জানিয়েছিল। জনসন অ্যান্ড জনসনের এই টিকা পঞ্চম ভ্যাকসিন হিসেবে এ দেশে ছাড়পত্র পেল। এর আগে কোভিশিল্ড, কোভ্যাক্সিন,  স্পুটনিক ভি, মডার্না ভ্যাকসিন ভারতে ছাড়পত্র পেয়েছে। এবার অনুমোদন পেল জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন যে, ভারত নিজের ভ্যাকসিন সম্ভারের বিস্তার ঘটাল! জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ করোনা ভ্যাকসিন আপৎকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র পেল। ভারতের কাছে এখন পাঁচটি ইইউএ টিকা রয়েছে। আর এরফলে আমাদের দেশের করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই আরও শক্তিশালী হবে।

সূত্রের খবর, জনসন অ্যান্ড জনসনের এই সিঙ্গল ডোজ ভ্যাকসিনের জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না। দুই সপ্তাহের মধ্যেই ওই টিকা এ দেশে পাওয়া যাবে বলে সূত্রের খবর। এই টিকার অনুমোদনে দেশে টিকাকরণ অভিযান আরও ত্বরান্বিত হবে বলে মনে করা হচ্ছে। কারণ, এই ভ্যাকসিনের একটি ডোজই যথেষ্ট। দ্বিতীয় ডোজের প্রয়োজন নেই। ফলে কম সময়ের মধ্যেই অনেক বেশি মানুষের টিকাকরণ সম্ভব হবে।সেইসঙ্গে জনসন অ্যান্ড জনসনের এই ভ্যাকসিন করোনা প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকরী বলে দাবি। 

গতমাসেই মার্কিন ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা জানিয়েছিল যে, তাদের সিঙ্গল ডোজ করোনা ভ্যাকসিনের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষার ক্ষেত্রে ভালো সম্ভাবনার ইঙ্গিত দেখা গিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিন উৎপাদনের জন্য কোম্পানি বায়োলজিক্যাল ই-র সঙ্গে কাজ করছে। নীতি আয়োগ (স্বাস্থ্য) ড. ভিকে পল গত জুলাইতে বলেছিলেন যে, সিঙ্গল ডোজের এই ভ্যাকসিন নিয়ে সরকার আমেরিকার কোম্পানি জনসন অ্যান্ড জনসনের সঙ্গে কথা বলছে। আর এই ভ্যাকসিন তৈরি করবে হায়দরাবাদের বায়ো ই।

বিস্তারিত আসছে...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget