এক্সপ্লোর

রিপোর্ট, রুটে বেআইনি অস্ত্রপাচার, মাদক ও জাল নোটের কারবার পাকিস্তানিদের, পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বাণিজ্য লেনদেন স্থগিত ভারতের

বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, আরও কঠোর নিয়ন্ত্রণ ও তার প্রয়োগের মেকানিজম তৈরি হচ্ছে। বিভিন্ন এজেন্সির সঙ্গে আলোচনা করে তা চালু হওয়ার পরই পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখার দুপারের ব্যবসা-বাণিজ্য ফের শুরুর বিষয়টি ভেবে দেখা হবে।

নয়াদিল্লি: শুক্রবার থেকে পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ব্যবসা-বাণিজ্য, লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তিতে প্রকাশ, জম্মু ও কাশ্মীরে সালামাবাদ ও চাক্কান-দা-বাগে নিয়ন্ত্রণ রেখার উভয় পারের ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত আদানপ্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট, ওই বাণিজ্য রুটে এ দেশে বেআইনি অস্ত্রপাচার, মাদক ও জাল নোটের কারবার সহ নানা অবৈধ কাজকর্ম চলছে। পাকিস্তানের ঘাঁটি গড়া লোকজন, সংগঠন ওই রুটের অপব্যবহার করছে। এহেন রিপোর্টের ভিত্তিতেই সরকার এমন সিদ্ধান্ত নিল। বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, আরও কঠোর নিয়ন্ত্রণ ও তার প্রয়োগের মেকানিজম তৈরি হচ্ছে। বিভিন্ন এজেন্সির সঙ্গে আলোচনা করে তা চালু হওয়ার পরই পাকিস্তানের সঙ্গে নিয়ন্ত্রণ রেখার দুপারের ব্যবসা-বাণিজ্য ফের শুরুর বিষয়টি ভেবে দেখা হবে। বর্তমানে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার দুপারের ব্যবসা-বাণিজ্য চলে দুটি কেন্দ্রে। একটি বারামুলার উরির সালামাবাদে, অপরটি পুঞ্চের চাক্কান-দা-বাগে। সপ্তাহে চারদিন ওই দুজায়গায় লেনদেন হয়। বার্টার সিস্টেম অর্থাত্ পণ্য দেওয়া নেওয়ার ভিত্তিতে লেনদেন হয়। কোনও ডিউটি বা শুল্ক লাগে না। পুলওয়ামা হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্কে অবনতির পরিপ্রেক্ষিতেই আজ নয়াদিল্লি নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বাণিজ্য সম্পর্ক আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে নানা কৌশলগত পদক্ষেপ করেছে, ব্যবসা ক্ষেত্রে পাকিস্তানকে দেওয়া সবচেয়ে পছন্দের রাষ্ট্রের (এমএফঅএন) মর্যাদাও প্রত্যাহার করেছে ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget