এক্সপ্লোর

দেশে করোনা আক্রান্তের সুস্থতার হার ছাড়িয়ে গেল ৭০ শতাংশ, কমছে মৃত্যুও, জানাল স্বাস্থ্যমন্ত্রক

করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সহ ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: ভারতে করোনা আক্রান্তদের সুস্থতার হার বেড়ে ৭০ শতাংশ ছাড়িয়ে গেল। সারা দেশে সুস্থ হয়ে উঠেছেন ১৬,৩৯,৫৯৯ জন। এখন চিকিৎসা চলছে মোট আক্রান্তের ২৭.৬৪ শতাংশ ব্যক্তির। মৃত্যুর হার কমে হয়েছে ১.৯৮ শতাংশ। ভারতে একদিনে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা সর্বোচ্চ ৫৬,১১০। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের দাবি, ‘কনটেইনমেন্ট বিষয়ক পরিকল্পনা কার্যকর করতে পারা, করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো এবং উপযুক্ত চিকিৎসার ব্যবস্থার জন্যই এটা সম্ভব হয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকার একযোগে কাজ করছে। এর ফলে করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার গড় বাড়ছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে রোজ করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার গড় ছিল ১৫,০০০। অগাস্টের প্রথম সপ্তাহে সেটা বেড়ে হয়েছে ৫০ হাজারেরও বেশি। অনেক বেশি করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠছেন এবং তাঁদের হাসপাতাল ও হোম আইসোলেশন থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। ভারতে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ১৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সুস্থতার হার ৭০.৩৮ শতাংশে পৌঁছে গিয়েছে। এখন দেশে অ্যাকটিভ কেস ৬,৪৩,৯৪৮।’ করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সহ ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি কেন্দ্র-রাজ্য একযোগে কাজ করার উপর জোর দিয়েছেন। সংক্রমণ রোখার জন্য পরীক্ষার সংখ্যা বাড়ানোর কথাও বলেছেন প্রধানমন্ত্রী। এদিকে, আজ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০,৯৬৩ জন। মৃত্যু হয়েছে ৮৩৪ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬,০৯১।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডব! তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Chaos in Jadavpur University | একদিকে ABVP, অন্য়দিকে SFI! জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা
Chaos in Jadavpur University | নন্দলাল বসুর হাতে তৈরি যাদবপুরের এমব্লেমের উপর 'পা'! ভাঙল একটি অংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget