এক্সপ্লোর

আমরা যান্ত্রিক সমস্যা কাটিয়ে উঠতে পেরেছি, আগামী দেড় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলছেন ইসরো চেয়ারম্যান

গত সপ্তাহে উৎক্ষেপণের ৫৬ মিনিট আগে চন্দ্রযান-২-এ যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

শ্রীহরিকোটা: গত সোমবার যান্ত্রিক ত্রুটির জন্য শেষমুহূর্তে উৎক্ষেপণ স্থগিত রাখতে হলেও, আজ সফলভাবে চাঁদের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান-২। এই সাফল্যে উচ্ছ্বসিত ইসরো চেয়ারম্যান কে শিবান। তিনি বলেছেন, ‘যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উঠতে পেরেছি আমরা। আগামী দেড় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযানের অবতরণের পর প্রথম ১৫ মিনিট আমরা আতঙ্কে থাকব। অবতরণ যাতে নিরাপদে হয়, সেটা নিশ্চিত করতে হবে। শুধু ইসরো ও ভারতই নয়, সারা বিশ্ব এই অভিযানের সাফল্যের দিকে তাকিয়ে।’ গত সপ্তাহে উৎক্ষেপণের ৫৬ মিনিট আগে চন্দ্রযান-২-এ যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তবে এক সপ্তাহের মধ্যেই যান্ত্রিক ত্রুটি সারিয়ে আজ দুপুর ২.৪৩ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় এই মহাকাশযান। উৎক্ষেপণের ১৬ মিনিট পরে কক্ষপথে স্থাপন করা হয় এই মহাকাশযানটিকে। রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের বুকে মহাকাশযান অবতরণ করাতে চলেছে ভারত। উৎক্ষেপণ সফল হওয়ায় ইসরোর আধিকারিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তাঁরা এখন পরবর্তী লক্ষ্যের জন্য তৈরি হচ্ছেন। এর আগে কোনও দেশের মহাকাশযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারেনি। ভারতই প্রথম দেশ হিসেবে এই সাফল্য পেতে চলেছে। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পর বিভিন্ন পরীক্ষা চালাবে চন্দ্রযান-২।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP
Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget