এক্সপ্লোর

তিন তালাক অর্ডিন্যান্স: কেন্দ্রের প্রশংসায় ইশরাত জাহান, ‘মহিলা ক্ষমতায়নে বড় পদক্ষেপ’ বলে কংগ্রেসকে নিশানা বিজেপির, মোদী সরকার ‘রাজনৈতিক ফুটবল হিসাবে দেখছে’, পাল্টা জবাব

কলকাতা: তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধের তকমা দিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্ডিন্যান্স জারির সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করে স্বাগত জানালেন ইশরাত জাহান। তিন তালাক মামলার অন্যতম আবেদনকারী ইশরাত বলেছেন, এটা দেশের মুসলিম মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে এক বড় পদক্ষেপ। মুসলিম পুরুষ ও ধর্মগুরুরা এবার নিশ্চয়ই নিজেদের শুধরে নেবেন, নয়তো সাজা ভোগ করার জন্য তৈরি থাকবেন। আমি কেন্দ্রের পদক্ষেপ স্বাগত জানাচ্ছি। গত বছর ২২ আগস্ট যে ৫ মহিলা আবেদনকারীর পিটিশনের শীর্ষ আদালত তিন তালাক প্রথাকে বাতিল করে রায় দেয়, তাঁদের মধ্যে রয়েছেন ইশরাত। তাঁর স্বামী দুবাই থেকে ফোনে তিনবার তালাক উচ্চারণ করে ২০১৪-য় ডিভোর্স দেন তাঁকে। তারপরই আদালতের দ্বারস্থ হন ১৩ বছরের এক মেয়ে, সাত বছরের ছেলের মা ইশরাত। বিজেপি সরকারের সিদ্ধান্তকে মহিলা ক্ষমতায়নে বড় পদক্ষেপ বলে দাবি করে কংগ্রেসকে খোঁচা দিয়েছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র বলেন, কংগ্রেস নেতা কপিল সিবাল সুপ্রিম কোর্টে তিন তালাকের সমর্থনে কথা বলেছেন। এই এতগুলি বছর ধরে কংগ্রেস ভোটব্যাঙ্ক অটুট রাখতে তিন তালাক নিয়ে রাজনীতি করেছে। কংগ্রেসের নিজের প্রতি লজ্জিত বোধ করা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডিন্যান্স আনার জন্য ধন্যবাদ দেন তিনি। পাল্টা কংগ্রেসের তোপ, মোদী সরকার তিন তালাক ইস্যুটিকে মুসলিম মহিলাদের ন্যয়বিচার দেওয়ার চেয়ে অনেক বেশি রাজনৈতিক ফুটবল হিসাবে দেখছে। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, কংগ্রেস বলেছিল, মুসলিম মহিলাকে সন্তানসমেত ডিভোর্স দেওয়ার পর যারা ক্ষতিপূরণ দিচ্ছে না, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থা রাখা হোক, কিন্তু তা মানেনি সরকার। তিন তালাক এক বেআইনি, অসাংবিধানিক, অমানবিক প্রথা যা বাতিল করেছে সুপ্রিম কোর্ট, তারপরই তা আইন হয়েছে। আমাদের কাছে সবসময় মহিলাদের অধিকার ও তাদের ন্যয়বিচার দেওয়া সংক্রান্ত একটা মানবিক ইস্যু। সেজন্যই কংগ্রেস নেতারা বরাবর সুপ্রিম কোর্টে ক্ষতিগ্রস্ত মহিলাদের হয়ে সওয়াল করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget