এক্সপ্লোর

কেন্দ্রের সুপারিশে খতিয়ে দেখছে জম্মু ও কাশ্মীর প্রশাসন, পাক গুপ্তচর সংস্থার সঙ্গে জড়িত সন্দেহভাজন কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা প্রত্যাহারের ইঙ্গিত

নয়াদিল্লি: পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে কাঠগড়ায় ওঠা কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হতে পারে। জনৈক সরকারি কর্তা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সুপারিশ অনুযায়ী জম্মু ও কাশ্মীর প্রশাসন আইএসআই যোগসূত্র আছে, এমন সন্দেহভাজন সব কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা ব্যবস্থা রিভিউ করবে। তার ফলাফলের ভিত্তিতেই তাঁদের সুরক্ষা তুলে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন জম্মু ও কাশ্মীর সরকারের স্বরাষ্ট্র সচিব। এ ব্যাপারে জনৈক নিরাপত্তা অফিসার জানান, রাজ্য সরকারই বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা রিভিউ করবে কেননা ওঁদের অধিকাংশকেই সুরক্ষা দেয় জম্মু ও কাশ্মীর পুলিশ। বৃহস্পতিবার পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে বিস্ফোরক-ভর্তি গাড়ি নিয়ে জয়েশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদীর আত্মঘাতী হামলায় ৪০ জওয়ানের মৃত্যুর পর পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার শ্রীনগর গিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সেখানেই সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের কিছু কিছু মহল, লোকজনের আইএসআই ও সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে সম্পর্কে আছে। পাকিস্তান থেকে টাকা পাওয়া এইসব লোকজনের জন্য যে নিরাপত্তার বন্দোবস্ত আছে, তা খতিয়ে দেখা উচিত। পরদিনই কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা প্রত্যাহারের ইঙ্গিত পাওয়া গেল। দেশের কোনও কোনও মহলের বক্তব্য, কেন দেশবাসীর করের টাকায় কাশ্মীরের সেইসব বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তার বন্দোবস্ত করা হবে, যাঁরা লাগাতার ভারত-বিরোধী শক্তি, পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগ রাখবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, পুলওয়ামার হামলায় দোষীদের চরম মূল্য চোকাতে হবে, নিরাপত্তাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে সন্ত্রাসবাদীদের মোকাবিলার। দেশবাসীর রক্ত গরম হয়ে উঠেছে, সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে থাকা শক্তিগুলি অবশ্যই সাজা পাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget