এক্সপ্লোর

JEE Main Exam 2021 Dates Announced: জেইই মেইন ২০২১-এর সূচি ঘোষণা পোখরিয়ালের, বদলাচ্ছে পরীক্ষার ধরন

JEE Main Exam 2021: পদার্থবিদ্যা, রসায়ন ও অঙ্ক পরীক্ষায় ৯০-এর মধ্যে ৭৫টি বা ৩০-এর মধ্যে ২৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।

নয়াদিল্লি: জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (জেইই) মেইন ২০২১-এর তারিখ আজ ঘোষণা করা হল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জেইই মেইনের দিনক্ষণ ঘোষণা করেন। আগামী বছরের ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত হবে এই পরীক্ষা। আবেদনের ফর্ম ডাউনলোড করা যাবে ওয়েবসাইট jeemain.nta.nic.in থেকে। পোখরিয়াল আরও জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রবেশিকা পরীক্ষা ধাপে ধাপে গ্রহণ করা হবে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে হবে এই প্রবেশিকা। এর আগে ট্যুইট করে পোখরিয়াল আরও জানিয়েছেন, ‘জেইই মেইন পরীক্ষার বিষয়ে বিভিন্ন গঠনমূলক পরামর্শ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা সবার পরামর্শ খতিয়ে দেখেছি। আজ সন্ধে ৬টায় আমি পরীক্ষার সূচি, কতগুলি ধাপে পরীক্ষা হবে, সেসব ঘোষণা করব।’ এরপর তিনি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেন। শিক্ষামন্ত্রক সূত্রে খবর, প্রথম দফায় ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত যে প্রবেশিকা পরীক্ষা চলবে, শেষদিনের পরীক্ষার পাঁচ দিনের মধ্যে তার ফল প্রকাশিত হবে। এবার এই পরীক্ষার ধরনও বদলে যাচ্ছে। পদার্থবিদ্যা, রসায়ন ও অঙ্ক পরীক্ষায় ৯০-এর মধ্যে ৭৫টি বা ৩০-এর মধ্যে ২৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। নতুন ব্যবস্থা অনুযায়ী এবার জেইই মেইন পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং থাকছে না। শীঘ্রই আবেদনপত্র গ্রহণ করা শুরু হবে। এবার জেইই মেইন পরীক্ষার র‌্যাঙ্কিংয়ের ধরনও বদলে যাচ্ছে। কোনও পরীক্ষার্থী যদি চারটি ধাপেই পরীক্ষা দেন, সেক্ষেত্রে চারবারের পরীক্ষার মধ্যে তাঁর সেরা ফল যা হবে, সেটই বিবেচনা করা হবে। জেইই মেইন ২০২১ পরীক্ষা ১৩টি ভাষায় দেওয়া যাবে। বাংলা, হিন্দি, ইংরাজি, গুজরাতি, অসমিয়া, কন্নড়, মরাঠি, পঞ্জাবি, তামিল, তেলুগু, উর্দু, উড়িয়া ও মালয়লমে পরীক্ষা দেওয়া যাবে বলে জানিয়েছেন পোখরিয়াল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget