এক্সপ্লোর

শারীরিক অসুস্থতার জন্য ব্রিগেডের বাম সমাবেশে আসছেন না কানহাইয়া কুমার

কলকাতা: কানহাইয়া কুমার আসছেন না ব্রিগেডের বাম সমাবেশে। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, রবিবারের বামপন্থীদের ব্রিগেডের সভায় শারীরিক অসুস্থতার জন্য কানহাইয়া আসতে পারছেন না বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের একজন। শনিবার দুপুর থেকে তাঁর ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, বিহারের বেগুসরাইয়ের এক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় বলে জানান ওই সহযোগী। বেগুসরাইয়ে বাড়ি কানহাইয়ার। যদিও পরে ওই সহযোগী সংবাদ সংস্থাকে বলেন, বর্তমানে তিনি বাড়িতে আছেন, ফিজিওথেরাপি চলছে। তিনি ঘাড় নাড়াতে পারছেন না। ডাক্তাররা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন কেননা শুধু পেইনকিলার খেলে ব্যাথা কমবে না। সিপিআইয়ের ছাত্র শাখা এআইএসএফের প্রথম সারির নেতা তথা জেএনইউয়ের প্রাক্তন বাম ছাত্র সংসদের সভাপতি, ৩২ বছরের কানহাইয়া ব্রিগেডের সমাবেশের অন্যতম প্রধান বক্তা হিসাবে আসছেন বলে জানিয়েছিলেন এ রাজ্যের বাম নেতৃত্ব। কানহাইয়াও আসবেন বলে কথা দিয়েছিলেন। ঠিক ছিল সকালের ফ্লাইট ধরে তিনি কলকাতা যাবেন। ওই সহযোগী বলেন, আমরা দুপুরের ফ্লাইটের বন্দোবস্তও করেছিলাম, এই আশায় যে ব্যথা কমবে, তিনি যেতে পারবেন। কিন্তু সোজা হয়ে বসতেই পারছেন না। তাই ব্রিগেড যাওয়া সম্ভব হবে না। বিকালে ফিজিওথেরাপিস্ট আবার তাঁকে দেখতে আসবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget