এক্সপ্লোর

Karate Champion sells tea: আর্থিক অনটনে চায়ের দোকান চালাচ্ছেন ক্যারাটে চ্যাম্পিয়ন

Hari Om Shukla joined his father's tea stall and now sells tea to provide for the family. | মথুরার সাংসদ হেমা মালিনী, উত্তরপ্রদেশের মন্ত্রী শ্রীকান্ত শর্মার সঙ্গে দেখা করেছিলেন হরি। কিন্তু কেউ সাহায্য করেননি।

মথুরা: পাঁচ বছর আগেও যিনি একের পর এক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতেন, যাঁর ঝুলিতে জুনিয়র ও সিনিয়র পর্যায় মিলিয়ে ৬০টি স্বর্ণপদক রয়েছে, সেই ক্যারাটে চ্যাম্পিয়ন হরি ওম শুক্লকেই এখন আর্থিক অনটনে চায়ের দোকান চালাতে হচ্ছে। ২৮ বছর বয়সেই তিনি খেলা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন।

হরি জানিয়েছেন, ‘এখন ক্যারাটে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া স্বপ্নের মতো মনে হয়। পাঁচ বছরেই আমার জীবন বদলে গিয়েছে। আমি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতাম। সেই শিক্ষাপ্রতিষ্ঠান আমার স্বপ্নপূরণের ক্ষেত্রে সাহায্য করছিল। কিন্তু পরে তারা আমাকে আর্থিক সাহায্য বন্ধ করে দেয়। আমি স্কুলের বাচ্চাদের ক্যারাটে শেখানো শুরু করেছিলাম, কিন্তু লকডাউনের জেরে সেটাও বন্ধ হয়ে গিয়েছে। আমার চায়ের দোকানে বসা ছাড়া আর কোনও উপায় নেই।’

উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা হরি। তাঁর বাবার একটি চায়ের দোকান ছিল। সেই দোকানেই এখন বসছেন তিনি। এই ক্যারাটে চ্যাম্পিয়ন বলছেন, ‘আমার দু’বছরের ছেলে আছে। পরিবারের অন্যান্য খরচও আছে। আমি কতদিন বাড়িতে বসে থেকে ভাল সময়ের অপেক্ষা করব? আমার কাছে এখন স্নাতকের ডিগ্রির কপি নেওয়ার মতো টাকাও নেই।’

হরি আরও জানিয়েছেন, তিনি মথুরার সাংসদ হেমা মালিনী, উত্তরপ্রদেশের মন্ত্রী শ্রীকান্ত শর্মার সঙ্গে দেখা করে সমস্যার কথা জানিয়েছিলেন। কিন্তু কেউ তাঁকে সাহায্য করেননি। সরকারি চাকরি না পেয়ে চায়ের দোকান চালাতে বাধ্য হচ্ছেন এই ক্যারাটে চ্যাম্পিয়ন।

২০০৬ সালে ১৩ বছর বয়স থেকে ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন হরি। জুনিয়র পর্যায়ে বেশ কয়েকটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১৩ সালে তাইল্যান্ডে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি সোনা ও রুপো জেতেন। ২০১৫ সালে শ্রীলঙ্কায় একটি সিনিয়র পর্যায়ের প্রতিযোগিতায় ৭৫ থেকে ৮০ কেজি বিভাগে সোনা ও রুপো জেতেন হরি।

এই ক্যারাটে চ্যাম্পিয়নের কোচ অমিত গুপ্ত বলছেন, ‘হরির পাশে দাঁড়ানো উচিত সরকারের। ওকে কোনও স্কুলে কোচ হিসেবে চাকরি দেওয়া যেতে পারে। তাহলে ও ভবিষ্যতে অ্যাথলিট তৈরির স্বপ্নপূরণ করতে পারবে। টোকিও অলিম্পিক্সে ক্যারাটেকে যুক্ত করা হয়েছে। কিন্তু রাজনীতির জন্য ভারতের কেউ টোকিওতে যেতে পারছে না। রাজনীতির জন্যই ভারতে ক্যারাটে শেষ হয়ে যাচ্ছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget