এক্সপ্লোর

কংগ্রেসের সঙ্গে একই মঞ্চে থাকতে আপত্তি, তৃণমূলের ব্রিগেড সমাবেশ এড়াচ্ছেন কেসিআর

হায়দরাবাদ: নবান্নে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেও, ১৯ তারিখ ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের সমাবেশে থাকছেন না তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) প্রধান কে চন্দ্রশেখর রাও। তিনি কংগ্রেসের সঙ্গে একই মঞ্চে থাকতে চান না বলেই তৃণমূলের ব্রিগেড সমাবেশে আসছেন না বলে টিআরএস সূত্রে খবর। টিআরএস নেতা বি বিনোদ কুমার সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন,  ‘কেসিআর আমন্ত্রণ পেয়েছেন কি না আমি জানি না। তিনি আমন্ত্রণ পেয়ে থাকতে পারেন। তবে রাহুল গাঁধী যখন যাচ্ছেন তখন কেসিআর যাবেন বলে আমার মনে হয় না।’ গত ২৪ ডিসেম্বর নবান্নে মমতার সঙ্গে বৈঠকে অ-কংগ্রেসী, অ-বিজেপি দলগুলিকে নিয়ে জোট গড়ার বিষয়ে আলোচনা করেন কেসিআর। তবে মমতা কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি-র বিরুদ্ধে জোট করার পক্ষে নন বলেই রাজনৈতিক মহল সূত্রে খবর। এ বিষয়ে তাঁদের মধ্যে মতপার্থক্য রয়েছে। শেষপর্যন্ত কেসিআর তৃণমূলের ব্রিগেড সমাবেশে যোগ না দিলে সেটাই স্পষ্ট হয়ে যাবে। সম্প্রতি ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলের (বিজেডি) প্রধান নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করেন কেসিআর। এরপর গতকাল নবীন ঘোষণা করেছেন, তাঁর দল বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রাখবে। বিনোদ কুমারের অবশ্য দাবি, কেসিআর-এর সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেননি নবীন। তিনি দীর্ঘদিন ধরেই এই নীতি বজায় রেখেছেন। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব শীঘ্রই তেলঙ্গানায় গিয়ে কেসিআর-এর সঙ্গে দেখা করতে পারেন বলেও জানিয়েছেন বিনোদ কুমার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget