এক্সপ্লোর

প্রাক্তন বার ড্যান্সারকে ধর্ষণের অভিযোগ, কেরলের সিপিএম রাজ্য সম্পাদকের ছেলের বিরুদ্ধে মামলা মুম্বই পুলিশের

ওই মহিলাকে চেনেন বলে স্বীকার করলেও, তাঁর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিনয়।

মুম্বই: এক প্রাক্তন বার ড্যান্সারকে ধর্ষণের অভিযোগে কেরলের সিপিএম রাজ্য সম্পাদক কোডিয়ারি বালাকৃষ্ণণের ছেলে বিনয় বিনোদিনী বালাকৃষ্ণণের বিরুদ্ধে মামলা দায়ের করল মুম্বই পুলিশ। ওই মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে যৌন হেনস্থা করেন বিনয়। তাঁদের একটি আট বছরের ছেলেও আছে। ওই মহিলাকে চেনেন বলে স্বীকার করলেও, তাঁর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিনয়। তিনি একটি টেলিভিশন চ্যানেলে বলেছেন, ‘২০০৮ সালে আমার বিয়ে হয়। এ কথা গোপন করার প্রয়োজন নেই। ওই মহিলা আমাকে ব্ল্যাকমেল করতে চাইছেন। তিনি ৬ মাস আগে আমাকে একটি চিঠি পাঠিয়ে দাবি করেন, তাঁর সঙ্গে আমার বিয়ে হয়েছে এবং আমাদের একটি ছেলে আছে। এই কারণে তিনি আমার কাছ থেকে পাঁচ কোটি টাকা দাবি করেন। গত মাসেই আমি ওই মহিলার বিরুদ্ধে কান্নুর রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। কান্নুরের পুলিশ সুপার জি শিবা বিক্রম এখন বিষয়টি দেখছেন। মুম্বই পুলিশ এখনও এ বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করেনি।’ মুম্বইয়ের ওশিওয়ারা থানার সিনিয়র ইন্সপেক্টর শৈলেশ পাসলওয়াড জানিয়েছেন, ওই মহিলার অভিযোগের ভিত্তিতে বিনয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা এবং ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। এই মহিলা জানিয়েছেন, তিনি কয়েক বছর আগে দুবাইয়ে বার ড্যান্সার হিসেবে কাজ করতেন। সেখানে প্রায়ই যেতেন বিনয়। তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাজ ছেড়ে দিতে বলেন বিনয়। তাঁর কথায় ২০১০ সালে মুম্বইয়ে চলে আসেন ওই মহিলা। তাঁকে আন্ধেরিতে একটি ফ্ল্যাট ভাড়া করে রাখেন বিনয়। তিনি প্রায়ই ওই ফ্ল্যাটে যেতেন। তাঁদের সন্তানের জন্ম হয়। গত বছর ওই মহিলা জানতে পারেন, বিনয় বিবাহিত। এরপরেই তাঁদের সম্পর্কের অবনতি হয়।

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget