এক্সপ্লোর

কোরেগাঁও-ভিমা হিংসা: পুলিশকে আরও দায়িত্বশীল হতে বলুন, মহারাষ্ট্র সরকারকে সুপ্রিম কোর্ট, ৫ বাম বিদ্বজ্জনের গৃহবন্দি থাকার মেয়াদ বাড়ল ১২-ই পর্যন্ত

নয়াদিল্লি: ৫ বামপন্থী বিদ্বজ্জনের গ্রেফতারির ব্যাপারে পুণে পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের বক্তব্যের তীব্র  নিন্দা করে প্রধান বিচারপতি দীপক  মিশ্রের নেতৃত্বাধীন সু্প্রিম কোর্টের বেঞ্চ বলল, উনি আদালত সম্পর্কে মিথ্যা বদনাম করছেন। মহারাষ্ট্রের কোরেগাঁও-ভিমার হিংসার ব্যাপারে গ্রেফতার পাঁচ বুদ্ধিজীবীর গৃহবন্দি থাকার মেয়াদ ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে মহারাষ্ট্র সরকারকে বেঞ্চ বলেছে, আদালতে বিচারাধীন বিষয়ে তারা তাদের পুলিশকর্তাদের আরও বেশি দায়িত্বশীল হতে বলুক। বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। মহারাষ্ট্র সরকারের প্রতিনিধিত্বকারী এএসজি তুষার মেহতাকে বেঞ্চ বলেছে, আপনাদের অবশ্যই পুলিশকর্তাদের আরও বেশি দায়িত্ববান হতে বলা উচিত। বিষয়টি আমাদের কাছে এসেছে, আমরা  পুলিশকর্তাদের মুখ থেকে এটা শুনতে নারাজ যে, সুপ্রিম কোর্ট ভুল। পাশাপাশি বেঞ্চ অবশ্য পিটিশনার রোমিলা থাপার ও  অন্যদেরও প্রশ্ন করেছে, একটা ফৌজদারি মামলায় তৃতীয় পক্ষ কি হস্তক্ষেপ করতে পারে। মেহতা সওয়াল করেন, গ্রেফতার ৫ জনকে গৃহবন্দি করে রেখে  দেওয়া হলে চলতি তদন্ত প্রক্রিয়ার ক্ষতি হবে। বেঞ্চ ১২ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি স্থগিত রাখে। গতকাল মহারাষ্ট্র সরকারের তরফে সর্বোচ্চ আদালতে সওয়াল করা হয়, বিরুদ্ধ মত পোষণ করার জন্য নয়, নিষিদ্ধ ঘোষিত মাওবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগের স্পষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে ওই বিদ্বজ্জনেদের। কোরেগাঁও-ভিমা হিংসা মামলায় পাঁচজনের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে ইতিহাসবিদ রোমিলা থাপার ও আরও চারজনের আবেদনের জবাবে হলফনামা দিয়ে মহারাষ্ট্র পুলিশ দাবি করেন, ওই বিদ্বজ্জনেরা দেশে হিংসা ছড়ানো ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার প্ল্যান করেছিলেন। তেলুগু কবি ভারভারা রাওকে হায়দরাবাদে গ্রেফতার করা হয়। ভার্নন গলজালভেস, সুধা ভরদ্বাজ, অরুণ ফেরেইয়া, গৌতম নওলাখা প্রমুখ আইনজীবী,  ট্রেড ইউনিয়নকর্মী, নাগরিক অধিকারকর্মীকে নানা জায়গা থেকে গ্রেফতার করে পুণে পুলিশ। গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত এলগার পরিষদকে কেন্দ্র করে পুণের কোরেগাঁও ভিমা গ্রামে হিংসার তদন্তে পুলিশি অভিযানেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget