এক্সপ্লোর

Lakhimpur Kheri: লখিমপুর খেরিতে কৃষকদের পিষে মারার ঘটনায় জামিনের আর্জির শুনানি

Supreme Court: গত ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনকারী কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিসের বিরুদ্ধে। গত মাসে তিনি জামিনে ছাড়া পান।

নয়াদিল্লি: আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) কৃষকদের গাড়ি চাপা দিয়ে খুন করা সংক্রান্ত মামলায় অভিযুক্ত আশিস মিশ্র টেনির (Ashish Mishra Teni) জামিনের আর্জির শুনানি হতে চলেছে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির (Ajay Mishra Teni) ছেলে আশিসের জামিনের আর্জি মঞ্জুর করে ইলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। এই সিদ্ধান্তকে চ্যালঞ্জ জানিয়ে ২১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মৃত কৃষকদের পরিবারের লোকজন। সেই আবেদনেরই শুনানি হতে চলেছে আজ।

এর আগে সুপ্রিম কোর্ট নিযুক্ত তদন্ত কমিটি জানায়, লখিমপুর খেরিতে কৃষকদের চাপা দেওয়ার ঘটনায় ষড়যন্ত্র হয়েছে। ওই ঘটনায় আশিসকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিতও করা হয়।

যদিও ইলাহাবাদ হাইকোর্টে শুনানি চলাকালীন আশিসের আইনজীবী সলিল শ্রীবাস্তব দাবি করেন, ‘মন্ত্রীপুত্র নন, ওই দিন গাড়ি চালাচ্ছিলেন তাঁদের ড্রাইভার হরিওম মিশ্র। আত্মরক্ষায় গাড়ির গতি বাড়ানো হয়।’ চালকের অপরাধের সাজা কেন মালিক পাবেন, আদালতে এই প্রশ্নও তোলেন সলিল। এমনকী, হিংসা চলাকালীন গুলি চালানোর কোনও প্রমাণ মেলেনি বলেও দাবি করেন তিনি। চার্জশিট নিয়েও প্রশ্ন তোলেন অভিযুক্তের আইনজীবী। তিনি জানান, পুলিশ যে চার্জশিট জমা দিয়েছে, তাতে সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্তকারী দলের কোনও আধিকারিকের স্বাক্ষর নেই। তাই চার্জশিটটিকেই বেআইনি বলে দাবি করেন আইনজীবী।

কেন্দ্রীয় সরকারের জারি করা তিন কৃষি আইনের বিরোধিতায় দেশে যখন আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা, সেই সময় গত ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনকারী কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে আশিসের বিরুদ্ধে। ঘাতক গাড়িটি তাঁদের পরিবারের নামেই নথিভুক্ত ছিল এবং ঘটনার সময় গাড়ির চালকের আসনে আশিসই ছিলেন বলে দাবি করেন আন্দোলনকারী কৃষকরা। ওই ঘটনায় চারজন কৃষক, একজন সাংবাদিক-সহ মোট আটজনের মৃত্যু হয়। কিন্তু শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও তাঁর ছেলে।

এই ঘটনার পর বেশ কয়েকদিন গড়িমসি করে শেষপর্যন্ত আশিসকে গ্রেফতার করে পুলিশ। দাবি ওঠে কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে তাঁর বাবাকে সরানোর। কিন্তু এখনও মন্ত্রী আছেন অজয়। এমনকী, উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি-র হয়ে প্রচারেও দেখা যায় তাঁকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget