এক্সপ্লোর

কুঁড়েঘরে চার শাবকের জন্ম দিল চিতাবাঘিনী, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

একসঙ্গে চার শাবকের জন্ম দিল একটি চিতাবাঘিনী। মহারাষ্ট্রের নাসিকে ইগতপুরি এলাকার একটি কুঁড়ে ঘরেই নিরাপদ আশ্রয় খুঁজে ওই চার শাবক প্রসব করল চিতাবাঘিনী। মা সহ ওই চার চিতাবাঘ শাবকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।

নয়াদিল্লি: একসঙ্গে চার শাবকের জন্ম দিল একটি চিতাবাঘিনী। মহারাষ্ট্রের নাসিকে ইগতপুরি এলাকার একটি কুঁড়ে ঘরেই নিরাপদ আশ্রয় খুঁজে ওই চার শাবক প্রসব করল চিতাবাঘিনী। মা সহ ওই চার চিতাবাঘ শাবকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। কারণ, এতগুলি সদ্যোজাত চিতাবাঘ শাবকের ছবি বা ভিডিও সচরাচর দেখা যায় না। বন বিভাগের আধিকারিকরা চার শাবক সহ চিতাবাঘকে উদ্ধারের উদ্যোগ নিয়েছেন। তবে এ জন্য চিতাবাঘিনীর শাবকদের নিয়ে অন্যত্র সরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা। বনবিভাগের আধিকারিক গণেশরাও জোলে বলেছেন, ইগতপুরীতে একটি কুঁড়েঘরে চিতাবাঘিনী জন্ম দিয়েছে চার শাবকের। তারা সবাই নিরাপদ ও সুস্থ। শাবকদের নিয়ে চিতাবাঘিনীর অন্যত্র সরে যাওয়ার অপেক্ষায় করছি আমরা। এই মুহুর্তে কিছু করা যাবে না। ট্যুইটারে সংবাদসংস্থা এএনআই-এর শেয়ার করা ভিডিওতে মা চিতাবাঘ সব চার শাবককে একটি কুঁড়েঘরের মধ্যে দেখা গিয়েছে। ভিডিওতে মায়ের সামনে শাবকগুলিতে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে তাদের এখনও চোখও ফোটেনি।
ভিডিওটি ইতিমধ্যেই প্রায় ৯০ হাজারবার দেখা হয়েছে। লাইক পড়েছে হাজার দশেকের বেশি। ট্যুইটার ব্যবহারকারীরা এই ভিডিও দেখে তাঁদের উচ্ছ্বাস গোপন করেননি। তাঁদের মধ্যে অনেকেই আবার মানব ও পশুদের মধ্যে ক্রমবর্দ্ধমান সংঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। রণথম্বোর ন্যাশনাল পার্কের বক্তব্য অনুযায়ী, সংখ্যা কমার কারণে ভারতীয় চিতাবাঘ আইইউসিএন লাল তালিকায় উল্লেখিত সংকটাপন্ন প্রজাতির মধ্যে রয়েছে। চামড়া ও শরীরে অন্যান্য অঙ্গের কারণে চিতাবাঘ চোরাশিকারীদের নিশানা হয়ে থাকে। তবে বাসস্থানের পরিসর সংক্রান্ত সমস্যা চিতাবাঘদের কাছে সংকট হয়ে উঠেছে। আর এই বাসস্থানের সংকটই মানব ও পশুদের সংঘাতের একটি বড়া কারণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget