এক্সপ্লোর

কাশ্মীরে সাংবাদিক বুখারি হত্যায় অভিযুক্ত পাক বংশোদ্ভূত লস্কর জঙ্গি এনকাউন্টারে খতম, ফেব্রুয়ারিতে পালায় হাসপাতাল থেকে

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস দমন অভিযানে বিরাট বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর ঝুলিতে। বদগাঁম জেলায় তাদের সঙ্গে এনকাউন্টারে খতম হল মোস্ট ওয়ান্টেড তকমা পাওয়া জঙ্গি নভিদ ঝাট। কয়েক মাস আগে কাশ্মীরের নামী সাংবাদিক সুজাত বুখারি হত্যায় জড়িত বলে অভিযুক্ত সে। কাশ্মীরের প্রবীণ সাংবাদিক বুখারি ছিলেন রাইজিং কাশ্মীর সংবাদপত্রের সম্পাদক। গত জুনে তাঁকে শ্রীনগরের প্রাণকেন্দ্রে তাঁর দপ্তরের ঠিক বাইরে সন্ত্রাসবাদীরা গুলিতে ঝাঁঝরা করে দেয়। এক পুলিশকর্তা জানিয়েছেন, বদগাঁমে জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর পেয়ে আজ সকালে সেখানে এলাকা কর্ডন করে ঘিরে ফেলে তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী। জঙ্গিরা তল্লাসি চালানো দলের জওয়ানদের ওপর গুলিবৃষ্টি করে। পাল্টা জবাব দেয় বাহিনীও। গুলির লড়াইয়ে নিহত হয় নভিদ ও আরও এক জঙ্গি। এনকাউন্টারের খবরে যাতে অশান্তি, উত্তেজনা না ছড়ায়, সেজন্য আগাম সতর্কতা হিসাবে বদগাঁমে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পাকিস্তানি বংশোদ্ভূত নভিদ গত ফেব্রুয়ারিতে শ্রীনগরের শ্রীমহারাজা হরি সিংহ হাসপাতাল থেকে পালিয়ে যায়। সন্ত্রাসবাদীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত দক্ষিণ কাশ্মীরে সক্রিয় ছিল সে, ২০১৩ থেকে ২০১৪-র মধ্যে একাধিক সন্ত্রাসবাদী হামলায় হাত ছিল তার। পাকিস্তানের মুলতানের ট্রাকচালকের ছেলে নভিদের অবাধ বিচরণস্থল ছিল দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ, পুলওয়ামা, সোপিয়ান। পুলিশ জানিয়েছে, ২০১৪-র ১৯ সেপ্টেম্বর অনন্তনাগের সেমপোরা বিজবেহরায় গ্রেফতার হয় নভিদ। খুন, খুনের চেষ্টার দায়ে অভিযুক্ত করে তাকে বন্দি রাখা হয় শ্রীনগরের রায়নাওয়ারি জেলে। একাধিক সন্ত্রাসবাদী হামলার মামলায় তার খোঁজ চলছিল। পুলিশ সূত্রের খবর, আবু হানজুল্লা নামেও পরিচিত ছিল নভিদ। দুজন পুলিশকর্মী, এক এএসআই খুনেও ছিল সে। এক সন্ত্রাসবাদী হামলায় পাঁচ পুলিশকর্মী হত্যা ও দুই নাগরিকের মারাত্মক জখম হওয়ার ঘটনায়ও জড়িত ছ্লি সে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget