এক্সপ্লোর

আগামী বুধবার থেকেই চলবে লোকাল, নবান্নে রেল-রাজ্য বৈঠকে সিদ্ধান্ত, দাবি সূত্রের

"নতুন টাইমটেবল নয়, পুরনো টাইমটেবলেই অদলবদল করে বেশি সংখ্যক লোকাল ট্রেন চালানোর চেষ্টা", দাবি সূত্রের

কলকাতা: কালীপুজোর আগেই গড়াবে লোকাল ট্রেনের চাকা!  আগামী  ১১ নভেম্বর, বুধবার থেকেই চলবে লোকাল। রেল-রাজ্য বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে দাবি সূত্রের।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন ১৮১ জোড়া ট্রেন চলবে।  শিয়ালদা ডিভিশনে ১১৪ জোড়া লোকাল ট্রেন চলবে। হাওড়া ডিভিশনে ৫০ জোড়া লোকাল ট্রেন চলবে। এমনটাই দাবি সূত্রের।

ঠিক হয়েছে, গুরুত্বপূর্ণ সমস্ত স্টেশনেই ট্রেন দাঁড়াবে। অন্যান্য স্টেশনগুলির ক্ষেত্রে কতগুলি ট্রেন দাঁড় করানো সম্ভব, তা খতিয়ে দেখা হচ্ছে। স্টেশনে স্টেশনে ভিড় এড়াতে গ্যালপিং ট্রেনের সংখ্যা কমানোর ভাবনা আছে রেলের।

জানা গিয়েছে, নতুন টাইমটেবল নয়, পুরনো টাইমটেবলেই অদলবদল করে লোকাল ট্রেন চালানোর চেষ্টা করা হবে বলে দাবি সূত্রের। সেক্ষেত্রে, রেলের তরফে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হবে ট্রেনের সময়সূচি।

ভিড় এড়াতে রেল-রাজ্যের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, স্টেশনের সমস্ত টিকিট কাউন্টারগুলোই খোলা থাকবে। ভিড় যাতে কমানো যায়, টিকিট ভেন্ডিং মেশিনগুলিও অপারেশনাল করা হয়েছে, ই-টিকিটের ক্ষেত্রে উৎসাহ দেওয়া হচ্ছে।

নবান্নে লোকাল নিয়ে রেল-রাজ্য বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, স্টেশনে নিরাপত্তা সুনিশ্চিত করলে বাড়বে ট্রেনের সংখ্যা। দাবি সূত্রের। আপাতত ঠিক হয়েছে, অফিস টাইমে ট্রেনের সংখ্যা বাড়িয়ে ভিড় নিয়ন্ত্রণ করা হবে।

করোনা পরিস্থিতিতে স্ট্যানার্ড অপারেটিং প্রোটোকলে বিশেষ বদল আনা হচ্ছে না। মাস্ক, স্যানিটাইজেশনের পাশাপাশি যাত্রীদের জন্য একগুচ্ছ বিধি সোমবার সন্ধের মধ্যে জারির ভাবনা।

রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) তো থাকছেই। পাশাপাশি রাজ্য কতটা নিরাপত্তা দিচ্ছে, সেটার ওপর নির্ভর করে ঠিক করা হবে, কোন স্টেশনে কত ট্রেন দাঁড়াবে।

রাজ্যের তরফে ভিড় নিয়ন্ত্রণে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

বাম-কংগ্রেসের অবশ্য বক্তব্য, লোকাল ট্রেন যদি কম চলে, তাহলে তো ভিড় আরও বাড়বে! সেক্ষেত্রে করোনা সংক্রমণও আরও বেশি ছড়ানোর আশঙ্কা। তাই তাদের প্রস্তাব, আগের চেয়ে বেশি সংখ্যক লোকাল ট্রেন চালানো হোক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget