এক্সপ্লোর

লোকসভা ভোট হবে নির্ধারিত সময়ই, ইভিএম-কে ‘ফুটবল’ বানানো হচ্ছে: নির্বাচন কমিশন

লখনউ: লোকসভা নির্বাচন হবে নির্ধারিত সময়েই। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহের মধ্যেই শুক্রবার এমনটাই জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। উত্তরপ্রদেশের নির্বাচনী প্রস্তুতি-পর্ব খতিয়ে দেখতে তিনি গত ২ দিন ধরে ওই রাজ্যে রয়েছেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুথখি হয়ে অরোরা বলেন, নির্ধারিত সময়ই হবে লোকসভা ভোট। তিনি জানান, কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, দেশের পাশাপাশি এবার বিদেশে থাকা সম্পত্তির বিস্তারিত তথ্য ঘোষণা করতে হবে প্রার্থীদের। আয়কর দফতর সেই তথ্য খতিয়ে দেখবে। কোনও গরমিল পাওয়া গেলে, তা কমিশনের ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। একইসঙ্গে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে। সাম্প্রতিককালে, ইলেকট্রনিক ভোটযন্ত্র (ইভিএম)-এর নিরপেক্ষতা নিয়ে সোচ্চার হয়েছে একাধিক রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধীরা। তাদের দাবি, ইভিএম-এ কারচুপি সম্ভব। আর সেই কারচুপি বন্ধ করতে তারা ব্যালট পেপারের প্রত্যাবর্তনের দাবিও করে। এই প্রসঙ্গে, এদিন সুনীল অরোরা জানান, ইভিএম-এর সঙ্গে ‘ফুটবলের মতো’ ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, আমরা জেনে হোক বা না জেনে-- ইভিএমকে ফুটবল করে ফেলেছি। তিনি আশ্বাস দেন, ইভিএমগুলি তৈরি করে সেই সব সংস্থা যারা দেশের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে। অরোরা যোগ করেন, গত ২ দশক ধরে ইভিএম ব্যবহৃত হচ্ছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফল যা হয়েছিল, সেই নিরিখে তার চারমাস পর দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ছিল একেবারে ভিন্ন। অর্থাৎ, ফল যদি এক্স হয়, তাহলে ইভিএম ঠিক। আর ফল অন্য হলেই ইভিএমে গলদ। অরোরা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন। নির্বাচন-সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য শীঘ্রই ‘সি-ভিজিল’ অ্যাপ চালু করার কথা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার। এর মাধ্যমে যে কোনও নাগরিক ভোট-সংক্রান্ত অভিযোগ কমিশনের কাছে দায়ের করতে পারবেন। তাঁর নাম একেবারেই গোপন রাখা হবে বলে আশ্বাস কমিশনের। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ার ওপর নজর রাখতে এবার পৃথক কমিটিও তৈরি করেছে নির্বাচন কমিশন।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget