এক্সপ্লোর

মধ্যপ্রদেশে ক্ষমতা হারাতে পারেন শিবরাজ, সরকার গড়তে পারে কংগ্রেস, ইঙ্গিত সিএসডিএস-লোকনীতি বুথ ফেরত সমীক্ষায়

নয়াদিল্লি: ২০১৯-এর লোকসভার সেমিফাইনাল শেষ। পাঁচ রাজ্যের মধ্যে শেষ দু’টি রাজ্য রাজস্থান এবং তেলঙ্গানাতেও ভোটগ্রহণ সম্পূর্ণ হয়ে গেল। এবার অপেক্ষা ফলাফলের। তার জন্য অপেক্ষা করতে হবে ১১ তারিখ পর্যন্ত। সেদিন পাঁচ রাজ্যের ভোটের ফল ঘোষণা। গত ১৫ বছর ধরে মধ্যপ্রদেশে ক্ষমতায় রয়েছে বিজেপি। তার মধ্যে ১৩ বছর ক্ষমতায় শিবরাজ সিংহ চৌহান। রেকর্ড চতুর্থবারের জন্যও কি ক্ষমতা ধরে রাখবেন মামা বলে খ্যাত চৌহান? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সম্ভবত এবারই জীবনের সেরা ভোটযুদ্ধে পড়তে হয়েছে শিবরাজকে। কারণ, তাঁকে এবার জোর টক্কর দেওয়ার চেষ্টা করছেন রাহুল গাঁধীর দুই সেনাপতি কমলনাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই সব প্রশ্নের সম্ভাব্য উত্তর জানতে বুথ ফেরত সমীক্ষা করেছে সিএসডিএস-লোকনীতি। এই সমীক্ষার ফল অনুযায়ী, মধ্যপ্রদেশে বিজেপি পেতে পারে ৯৪টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১২৬টি আসন। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ঝুলিতে যেতে পারে ১০টি আসন। অর্থাৎ বিজেপির থেকে মধ্যপ্রদেশ ছিনিয়ে নিতে পারে কংগ্রেস। এই রাজ্যে বিজেপি পেতে পারে ৪০ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৪৩ শতাংশ ভোট। মায়াবতীর বহুজন সমাজপার্টি পেতে পারে ৫ শতাংশ ভোট। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ১২ শতাংশ ভোট। এবার মধ্যপ্রদেশে ভোটে প্রধান ইস্যু হল কৃষক অসন্তোষ। কর্মসংস্থানও এবারের ভোটে বড় ইস্যু। দুর্নীতির অভিযোগে চৌহানের বিরুদ্ধে সরব কংগ্রেস। কংগ্রেস-বিজেপি দু’দলের ইস্তেহারেই গরুকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ দুই দলই গরু ধরে বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। উল্টোদিকে কমলনাথ-জ্যোতিরাদিত্য-দিগ্বিজয়ের সিংহের দ্বন্দ্বের জেরে কংগ্রেসকে আরও চার বছর মধ্যপ্রদেশে বনবাসে থাকতে হয় কি না। তার চূড়ান্ত উত্তর মিলবে ১১ তারিখ। মধ্যপ্রদেশে বিজেপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে মুখ্যমন্ত্রী চৌহান লড়ছেন বুধনি কেন্দ্র থেকে। বসুন্ধরা রাজের বোন তথা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার আরেক পিসি যশোধরা রাজে লড়ছেন শিবপুরী থেকে। কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ ইন্দোর-৩ বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন। উল্টোদিকে কংগ্রেসের হেভিওয়েটদের মধ্যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ পচৌরি লড়ছেন ভোজপুর থেকে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অরুণ যাদব চৌহানের বিরুদ্ধে বুধনি থেকে লড়ছেন। বিজেপির হেভিওয়েট নেতা সরতাজ সিংহ দলবদল করে কংগ্রেসে যোগ দিয়ে হোসাঙ্গাবাদ থেকে লড়ছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget