এক্সপ্লোর

মহারাষ্ট্রের ঠানেতে হাসপাতালে আগুন, মৃত ৪ রোগী

ঠানে জেলার মুম্ব্রা এলাকার একটি বেসরকারি হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঠানের পুলিশ ও দমকল বিভাগ সূত্রে খবর, ২০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

মুম্বই: মহারাষ্ট্রের পালঘরের পর ঠানেতে হাসপাতালে আগুন। এই ঘটনায় চার রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঠানে জেলার মুম্ব্রা এলাকার একটি বেসরকারি হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঠানের পুলিশ ও দমকল বিভাগ সূত্রে খবর, ২০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় বলে খবর। পাঁচটি অ্যাম্বুলেন্সও পাঠানো হয়। আইসিইউ-তে ভর্তি তিন রোগী সহ ২০ জন রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

ঠানে পুর কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর তিনটে চল্লিশ নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়ার সময় চার রোগীর মৃত্যু হয়।

উল্লেখ্য, এর আগের সপ্তাহেই মুম্বই থেকে ৭০ কিমি দূরে পালঘর জেলার বিরারে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ জন করোনা আক্রান্তর মৃত্যু হয়েছিল। এই ঘটনায় হাসপাতালের সিইও ও সিএও-কে গ্রেফতার করা হয়েছিল। কর্তব্যে গাফিলতি  ও অগ্নি সুরক্ষা বিধি অমান্য করার অভিযোগ তাঁদের গ্রেফতার করা হয়েছিল। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, তদন্ত দেখা গিয়েছে যে, হাসপাতাল রাজ্য ও সুপ্রিম কোর্টের বিভিন্ন নিয়ম ও নির্দেশিকা লঙ্ঘন করেছে। হাসপাতালটিতে এ বছরে অগ্নি সুরক্ষা নিয়ে অডিটও করা হয়নি। সেইসঙ্গে দমকল বিভাগের নো অবজেকশন সার্টিফিকেটও এ বছর সংগ্রহ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

 বিরার পশ্চিমে বিজয় বল্লভ হাসপাতালের আইসিইউ-তে এই অগ্নিকাণ্ড ঘটে। ভাসাই বিরার পুর কর্তৃপক্ষ জানিয়েছিল যে, এই দুর্ঘটনায় ১৫ কোভিড আক্রান্তের মৃত্যু হয়। ১৭ করোনা আক্রান্তর সেখানে চিকিৎসা চলছিল। আহত রোগীদের দ্রুত অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। চার তলার এই হাসপাতালের দুই তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।ভোর সাড়ে তিনটে নাগাদ হাসপাতালের আইসিই-তে আগুন লাগে। শর্ট সার্কিটের কারণেই আইসিইউ-তে আগুন ধরে যায় বলে জানা গিয়েছিল।জেলা বিপর্যয় নিয়ন্ত্রণ সেলের প্রধান বিবেকানন্দ কদম জানিয়েছিলেন যে, আইসিইউ-র এসি ইউনিটে  বিস্ফোরনের পরই আগুন ধরে যায়। ভাসাই বিরার পুরসভার দমকল বিভাগ এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget