এক্সপ্লোর

মাল্য ক্রিমিনাল, ওর কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই, রাহুল বলুন, ওর সঙ্গে তাঁর পরিবারের কী 'সম্পর্ক', পাল্টা গয়াল

নয়াদিল্লি: কেন্দ্রের মন্ত্রী পীযূষ গয়াল এবার কংগ্রেস সভাপতি, গাঁধী পরিবারকে নিশানা করলেন বিজয় মাল্যের দাবিকে কেন্দ্র করে কংগ্রেস, বিজেপি বাকযুদ্ধের মধ্যে। রাহুল গাঁধী মাল্যের গতকালের বিস্ফোরক দাবির প্রেক্ষিতে অরুণ জেটলির ইস্তফা দাবি করেছেন। পাল্টা গয়ালের অভিযোগ, রাহুলের পরিবারের সঙ্গে মাল্যের সম্পর্কের জোরেই ব্যাঙ্ক লোন পেয়েছেন রুগণ কিংফিশার বিমান সংস্থার মালিক। যাবতীয় রীতি-নীতি ভেঙে তাঁকে লোন অনুমোদন করার জন্য ব্যাঙ্কগুলির ওপর চাপ সৃষ্টি করা হত ইউপিএ সরকার থেকে, কারণ মাল্যর সঙ্গে 'সম্পর্ক' ছিল গাঁধী পরিবারের। সাংবাদিক সম্মেলন করে গয়াল রাহুলের ইস্তফা চেয়ে তিনি বলেন, রাহুল জবাব দিন কী সম্পর্ক ছিল তাঁর পরিবার ও মাল্যের। কেন মাল্যের বেলায় সব নিয়ম ‘শিথিল করেছিল’ রিজার্ভ ব্যাঙ্ক? সব পদ থেকে ইস্তফা দেওয়া উচিত রাহুলের। গয়ালের দাবি, মাল্যের কিংফিশার অ্যালায়েন্সকে দেনা থেকে উদ্ধার করতে সব ধরনের সাহায্য করেছিল ইউপিএ সরকার। ওদের আমলে কিংফিশারকে অনেক বার লোন দেওয়া হয়েছিল। মাল্যকে আলাদা খাতির করত ওরা। গতকাল লন্ডনে ৯০০০ কোটি টাকা ব্যাঙ্ক লোন না মিটিয়ে ভারত ছেড়ে চলে যাওয়া মাল্য দাবি করেন, ২০১৬-র দেশত্যাগের প্রাক্কালে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে লোনের বিষয়টি মিটিয়ে ফেলতে আপসের প্রস্তাব দেন। জেটলি ছিলেন সে সময়ের কেন্দ্রীয় অর্থমন্ত্রী। চাপের মুখে তিনি ফেসবুক পোস্টে মাল্যের দাবি উড়িয়ে বলেন, ২০১৪ থেকে তিনি কখনও তাঁকে দেখা করার সময় দেননি, উল্টে মাল্যই রাজ্যসভার সদস্য হওয়ার সুবিধার অপব্যবহার করে সংসদে জোর করে তাঁর কাছে চলে এসেছিলেন। গয়াল এদিন তাঁর পাশে দাঁড়িয়ে সাফাই দেন, মাল্য একটা ক্রিমিনাল, অপরাধী, আইনের নজরে রয়েছেন। ওঁর কথায় গুরুত্ব দেওয়া উচিতই নয়।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda
Suvendu Adhikari |
BJP TMC Clash |
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget