এক্সপ্লোর

পশ্চিমবঙ্গে নাগরিক আইন কোনও ভাবেই কার্যকর হবে না, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

এ রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবে না বলে জানিয়ে দেন তিনি।

কলকাতা: রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পরেই ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের ধর্না মঞ্চে হাজির হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন। এ রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবে না বলে জানিয়ে দেন তিনি। টিএমসিপি-র ধর্না মঞ্চে মমতা বলেন, ‘নাগরিকপঞ্জি, নাগরিক আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চলবে। শান্তিপূর্ণ আন্দোলনই সারা বিশ্বকে পথ দেখায়। আমরাও শেষ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব। আমরা আন্দোলনরত সব ছাত্রছাত্রীদের পাশে আছি। কেন্দ্রীয় সরকার যতই বিজ্ঞপ্তি জারি করে আইন প্রণয়ন করুক, তা কার্যকর হবে না। পশ্চিমবঙ্গে নাগরিক আইন কোনও ভাবেই কার্যকর হবে না। কেন্দ্রীয় সরকার আইনের বিজ্ঞপ্তি জারি করেছে, আমরা ছিঁড়ে ফেলেছি। ভাগাভাগির ভিত্তিতে আইন প্রণয়ন করা যায় না। আন্দোলনে অনেক নতুন মানুষ সামিল হয়েছেন। কাল স্বামী বিবেকান্দর জন্মদিবস। কেউ কেউ এইদিন দিল্লি থেকে ছুটে আসেন গৌরবান্বিত হতে। আমরা সারাবছর বিবেকানন্দকে সঙ্গে নিয়ে থাকি। আমরা গরিব মানুষের অধিকার কাড়তে দেব না। আমরা ভোট দিয়ে সরকার গড়েছি, আজ বলছে আমরা নাগরিক নই। নাগরিকপঞ্জি, নাগরিক আইন বিরোধী আন্দোলন চলবে। অসমে বিজেপির সরকার, সেখানে করতে পারছেন না কেন? কেউ কেউ আন্দোলনের নামে ঘোলাজলে মাছ ধরার চেষ্টা করছে। বিজেপিকে যাঁরা সুবিধা করে দিচ্ছে, আমরা তাঁদের পাশে নেই। প্রধানমন্ত্রীকে বলেছি, আমরা নাগরিকপঞ্জি, নাগরিক আইন মানছি না। দুটো বাসে আগুন লাগিয়ে দিলেই এটা আন্দোলন নয়, সেটা আন্দোলন নষ্ট করার খেলা। রাস্তায় নেমে আন্দোলন করুন, সেটা পারেন না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget