এক্সপ্লোর

ভেস্তে গেল ষষ্ঠ বিয়ের পরিকল্পনা,পুলিশের জালে স্বঘোষিত তান্ত্রিক

অভিযোগ অনুসারে, স্বঘোষিত তান্ত্রিক অনুজ প্রথমবার মৈনপুরী জেলার এক মহিলাকে ২০০৫ সালে বিয়ে করেছিল। এরপর ২০১০-র বরেলির এক মহিলাকে বিয়ে করে সে। ২০১৪-তে আউরাইয়ার এক মহিলাকে বিয়ে করে অনুজ। এখানেই থেমে থাকেনি সে। এরপর সে তার তৃতীয় স্ত্রীর তুতো বোনকে বিয়ে করে। অনুজের চতুর্থ স্ত্রী স্বামীর অপকর্মের জন্য আত্মঘাতী হন। 

লখনউ: ষষ্ঠবারের মতো বিয়ের পিঁড়িতে বসা হল না এক স্বঘোষিত তান্ত্রিক। বেশ কিছুদিন ধরেই চলছিল এই পরিকল্পনা। কিন্তু পুলিশের চেষ্টায় ভেস্তে গেল ওই তান্ত্রিকের পরিকল্পনা। ষষ্ঠবারের মতো বিয়ের পিঁড়িতে বসার আগেই পুলিশের জালে ধরা পড়ল সে। উত্তরপ্রদেশের কিদওয়াই নগর থানায় তার পঞ্চম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই তান্ত্রিককে গ্রেফতার করেছে। 
ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) রবিনা ত্যাগী বলেছেন, ধৃতের নাম অনুজ চেতন কাঠেরিয়া। সে শাহজাহানপুরের বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। 
অভিযোগ অনুসারে, স্বঘোষিত তান্ত্রিক অনুজ প্রথমবার মৈনপুরী জেলার এক মহিলাকে ২০০৫ সালে বিয়ে করেছিল। এরপর ২০১০-র বরেলির এক মহিলাকে বিয়ে করে সে। ২০১৪-তে আউরাইয়ার এক মহিলাকে বিয়ে করে অনুজ। এখানেই থেমে থাকেনি সে। এরপর সে তার তৃতীয় স্ত্রীর তুতো বোনকে বিয়ে করে। অনুজের চতুর্থ স্ত্রী স্বামীর অপকর্মের জন্য আত্মঘাতী হন। 
২০১৬-তে শাহজাহানপুরে নিজের ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে অনুজকে গ্রেফতার করা হয়েছিল। ২০১৯-এ অনুজ ফের কানপুরের এক মহিলাকে বিয়ে করে। ওই মহিলা তার পঞ্চম স্ত্রী। বিয়ের পরই তাঁকে নানাভাবে হেনস্থা করতে শুরু করে অনুজ। পরে জোর বিকৃত যৌনসম্পর্ক লিপ্ত হতে পঞ্চম স্ত্রীকে বাধ্য করে অনুজ। সেইসঙ্গে অন্যান্য অস্বাভাবিক কাজকর্ম শুরু করে অনুজ। এতে বাধা দিলে অনুজ তার পঞ্চম স্ত্রীকে মারধর করে এবং এমনকি তাঁকে হত্যা করার চেষ্টাও করে বলে অভিযোগ। পরে ওই মহিলা ভারতীয় দণ্ডবিধির ৩৭৭, ৩২৩ ও ৩০৭ ধারায় অনুজের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 
ডিসিপি (দক্ষিণ) জানিয়েছেন, তদন্ত অনুজের আরও কিছু অপকীর্তি সামনে আসে। গ্রেফতার এড়াতে অভিযুক্ত পরপর ঠিকানা পাল্টাতে থাকে। শুক্রবার রাতে কিদওয়াই নগরে তার হদিশ মেলে। সেই অনুসারে ফাঁদ পাতে পুলিশ। সেই ফাঁদে পা দিয়ে পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত প্রতারক। 
অষ্টম শ্রেণীর পর পড়াশোনা ছেড়ে দিলেও অনুজ নিজেকে বিজ্ঞানের স্নাতক বলে দাবি করেছে। পুলিশ জানিয়েছে, ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমেও সে ফাঁদ পাতত। বর্তমানে সে ৩২ জন মহিলার সঙ্গে যোগাযোগ বজায় রাখছিল এবং ষষ্ঠবার বিয়ের ছক কষেছিল। সে নিজেকে কখনও শিক্ষক , কখনও হোটেল ব্যবসায়ী বলে পরিচয় দিত। 

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget