এক্সপ্লোর

সানি লিওনির স্বামীর গাড়ির নম্বর ব্যবহার, গ্রেফতার যুবক

Daniel Weber: গত বছরের সেপ্টেম্বরে ট্র্যাফিক আইন লঙ্ঘন করার অভিযোগে কয়েকবার জরিমানা হয় ড্যানিয়েলের। তার পিছনে ছিলেন ধৃত যুবক।

মুম্বই: বিলাসবহুল গাড়ি মার্সিডিজে অভিনেত্রী সানি লিওনির স্বামী ড্যানিয়েল ওয়েবারের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বইয়ের ভারসোভা থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম পীযূষ সেন। তাঁকে আদালতে পেশ করা হয়। একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। 
মুম্বইয়ের ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে ট্র্যাফিক আইন লঙ্ঘন করার অভিযোগে কয়েকবার জরিমানা হয় ড্যানিয়েলের। কিন্তু আসলে তিনি ট্র্যাফিক নিয়ম ভঙ্গ করেননি। তাঁর রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অপরাধ করছিলেন পীযূষ। কিন্তু এতদিন সেটা জানা যায়নি। 
মঙ্গলবার মুম্বইয়ের আন্ধেরির অচ্যুতরাও পটবর্ধন মার্গ দিয়ে যাওয়ার সময় ড্যানিয়েলের গাড়ির চালক আকবর খান দেখতে পান, একই রেজিস্ট্রেশন নম্বরের অন্য একটি গাড়ি যাচ্ছে। এরপর দাদাভাই নওরোজি নগরের ট্র্যাফিক কনস্টেবল অকুশ নির্ভানের কাছে অভিযোগ দায়ের করেন আকবর। এরপর পীযূষের গাড়িটিকে দাঁড় করান ট্র্যাফিক কনস্টেবল। তিনি গাড়ির কাগজপত্র দেখতে চান। আসল কাগজ দেখান পীযূষ। তাতেই জানা যায় গোটা ঘটনা। পীযূষ যে কাগজ দেখান, তার রেজিস্ট্রেশন ও চেসিস নম্বর আলাদা। তখন তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ড্যানিয়েল থানায় গিয়ে তাঁর গাড়ির কাগজপত্র দেখান। এরপর নিজের অপরাধের কথা স্বীকার করেন পীযূষ। তখন তাঁকে গ্রেফতার করে পুলিশ। 
মুম্বইয়ের যুগ্ম পুলিশ কমিশনার (ট্র্যাফিক) যশস্বী যাদব জানিয়েছেন, ভারসোভা থানার পক্ষ থেকে পীযূষ সেনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৬৫, ৪৬৮ ধারা এবং মোটরযান আইনের ১৩৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু রাজ্যের স্বাস্থ্য দফতরের | ABP Ananda LIVE
Humayun Kabir | রেজিনগর থানার ভেতর ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের | ABP Ananda LIVE
Debraj Chakraborty | দেবরাজ চক্রবর্তীর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চাঞ্চল্যকর তথ্য | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget