এক্সপ্লোর
বিয়ের জন্য চাপ দেওয়ায় পরিবারের পাঁচজনকে গুলি করে মেরে আত্মহত্যা পঞ্জাবের যুবকের
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাঁর ধারণা ছিল, তিনি কোনওদিন বাবা হতে পারবেন না। সেই কারণে বিয়ে করতে চাইতেন না।

মোগা: বিয়ের জন্য ক্রমাগত চাপ দিতে থাকায় পরিবারের পাঁচজনকে গুলি করে খুন করলেন এক যুবক। তিনি নিজের জীবনও শেষ করে দিয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পঞ্জাবের মোগা জেলার নাথুওয়াল গারবি গ্রামে। পুলিশ সূত্রে খবর, পরিবারের লোকজনকে খুনের পর আত্মহত্যা করা যুবকের নাম সন্দীপ সিংহ (২৭)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাঁর ধারণা ছিল, তিনি কোনওদিন বাবা হতে পারবেন না। সেই কারণে বিয়ে করতে চাইতেন না। কিন্তু পরিবারের লোকজন বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। এমনকী, ডিসেম্বরে বিয়ের দিনও ঠিক করে ফেলেন তাঁরা। এতে চরম ক্ষুব্ধ হয়ে এক আত্মীয়র রিভলভার চুরি করে গতকাল রাতে ঠাকুমা গুরদীপ কউর (৭০), বাবা মনজিৎ সিংহ (৫৫), মা বিন্দর কউর (৫০), দিদি আমনজ্যোত কউর (৩৩) ও দিদির মেয়ে অবনীত কউরকে গুলি করে মারেন সন্দীপ। তিনি ঠাকুর্দা গুরচরণ সিংহকেও গুলি করেন। তিনি গুরুতর জখম অবস্থায় ফরিদকোটের একটি সরকারি হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ১৯-পাতার একটি চিঠি লিখে রেখেছিলেন সন্দীপ। সেই চিঠি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Before You Go
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ফুটবলের
খবর

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















