এক্সপ্লোর

এবার শাহিনবাগের সিএএ-বিরোধী অবস্থানে শূন্যে গুলি, যুবক পাকড়াও, জয় শ্রীরাম স্লোগান, বলল, এদেশে শুধু হিন্দুরাই সব ঠিক করবে

শাহিনবাগের প্রতিবাদ অবস্থান নিয়ে বেশ কিছুদিন ধরেই সুর চড়াচ্ছিলেন বিজেপি নেতারা। কেন সেখানে দিনের পর দিন রাস্তায় বসে বিক্ষোভ চলবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

নয়াদিল্লি: জামিয়া মিলিয়ার পর এবার গুলি চলল দিল্লির শাহিনবাগ এলাকায়, যেখানে এক মাসের ওপর হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী অবস্থান বিক্ষোভ চলছে প্রতিবাদীদের। আজ বিকালে আচমকা অবস্থানস্থলে গুলি চালায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। শূন্যে গুলি ছোঁড়ে সে। কেউ আহত হয়নি। এ ঘটনায় স্বাভাবিক ভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তাকে দিল্লি পুলিশ হেফাজতে নিয়ে জেরা করছে। কয়েকটি ভিডিওতে দেখা গিয়েছে, ধরা পড়ার সময় সে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। ধৃত যুবককে এও বলতে শোনা গিয়েছে, এই দেশে শুধু হিন্দুরাই সব ঠিক করবে, আর কেউ নয়! তাকে ঘটনাস্থলে উপস্থিত লোকজন ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। শাহিনবাগের প্রতিবাদ অবস্থান নিয়ে বেশ কিছুদিন ধরেই সুর চড়াচ্ছিলেন বিজেপি নেতারা। কেন সেখানে দিনের পর দিন রাস্তায় বসে বিক্ষোভ চলবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। কেউ কেউ দিল্লির বিধানসভা ভোটে বিজেপি জিতলেই অবস্থান তুলে দেবেন বলে ঘোষণা করেছেন। দিল্লি ভোটেও ইস্যু হয়েছে শাহিনবাগের সিএএ-বিরোধী বিক্ষোভ। মহাত্মা গাঁধীর মৃত্যুবার্ষিকীর দিন জামিয়া মিলিয়ার পড়ুয়াদের জমায়েতের সামনে হাজির হয়ে শূন্যে পিস্তল উঁচিয়ে হুঁশিয়ারি দিতে দিতে গুলি চালিয়ে দেয় একজন। দিল্লি পুলিশের দাবি, সে নাবালক। গুলিতে জামিয়ার এক পড়ুয়া হাতে চোট পান। আক্রমণকারী ‘ইয়ে লো আজাদি, দেশ মে রহেনা হোগা, বন্দেমাতরম কেহনা হোগা’ বলেও চিত্কার করতে থাকে। ‘দিল্লি পুলিশ জিন্দাবাদ’ও বলে সে। প্রায় ১২ জন পুলিশকর্মীর সামনেই সে কী করে গুলি চালাল, সেই প্রশ্ন ওঠে। যদিও শেষ পর্যন্ত সে দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে। তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। গত সোমবার কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর দিল্লি বিধানসভা ভোটের প্রচারে বারবার দেশ কে গদ্দারো কো বলে ধুয়ো তোলেন, উপস্থিত জনতা বলে ওঠে গোলি মারো শালো কো! পরদিন বিজেপি বিধায়ক পরবেশ সাহিব সিংহ ভার্মা হুঁশিয়ারি দেন, শাহিনবাগের বিক্ষোভকারীরা আপনাদের ঘরে ঢুকে পড়ে মা-বোনদের ধর্ষণ করতে পারে। এজন্য অনুরাগ, পরবেশের ওপর যথাক্রমে ৭২ ঘন্টাও ৯৬ ঘন্টা ভোটপ্রচারে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। বিরোধীদের দাবি, কেন্দ্রীয় মন্ত্রী, শাসক দলের বিধায়কের প্ররোচনা দেওয়া মন্তব্যের জন্যই জামিয়া মিলিয়ায় গুলি চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget