এক্সপ্লোর

১৪ দিনের কোয়ারেন্টিন সংক্রান্ত নির্দেশিকা না মেনে রাষ্ট্রপতি ভবনে গিয়ে বিতর্কে মেরি কম

রাষ্ট্রপতি ভবনে ওই অনুষ্ঠানে ছিলেন বিজেপি সাংসদ দুশ্যন্ত সিংহ, যিনি গায়িকা কণিকা কপূরের সংস্পর্শে এসেছিলেন।

নয়াদিল্লি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কেন্দ্রীয় সরকার বিদেশ থেকে দেশে ফেরা ব্যক্তিদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার নির্দেশিকা জারি করলেও, সেটি লঙ্ঘন করে বিতর্কে জড়ালেন বিশ্বচ্যাম্পিয়ন মহিলা বক্সার তথা রাজ্যসভার সাংসদ এম সি মেরি কম। তিনি জর্ডনের রাজধানী আম্মানে অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফেরেন এ মাসের ১৩ তারিখ। এরপর ১৮ তারিখই রাষ্ট্রপতি ভবনে প্রাতরাশের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে ছিলেন অন্যান্য সাংসদরাও। তাঁদের সঙ্গে ছবিও তোলেন মেরি কম। ভারতের বক্সিং দলের কোচ স্যান্তিয়াগো নিয়েভা জানিয়েছেন, ‘বক্সিং দলের সঙ্গে যাঁরা জর্ডনে গিয়েছিলেন, তাঁরা প্রত্যেকেই কোয়ারেন্টিনে আছেন। প্রথমে ঠিক হয়েছিল, আমরা ১০ দিন ঘরবন্দি হয়ে থাকব। কিন্তু পরে ঠিক, ১৪ দিন ঘর থেকে বেরোব না। তাই ১০ দিনের পর কীভাবে অনুশীলন করতে হবে, সেটা আমি বক্সারদের জানিয়ে দিচ্ছি। এই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ওরা অনুশীলন শুরু করতে পারে। দু’সপ্তাহের মধ্যে যদি করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে আমাদের এই পরিকল্পনা অনুযায়ী অনুশীলন চালিয়ে যেতে হবে।’ কিন্তু কোচের নির্দেশ মানেননি মেরি কম। তিনি সে কথা স্বীকারও করেছেন। রাষ্ট্রপতি ভবনে ওই অনুষ্ঠানে ছিলেন বিজেপি সাংসদ দুশ্যন্ত সিংহ, যিনি গায়িকা কণিকা কপূরের সংস্পর্শে এসেছিলেন। এরপর সেল্ফ-কোয়ারেন্টিনে আছেন দুশ্যন্ত। তাঁর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে দেখা হওয়া বা করমর্দন করার কথা অস্বীকার করেছেন মেরি কম। তবে এই অনুষ্ঠানের পর রাষ্ট্রপতিও কোয়ারেন্টিনে থাকার কথা জানিয়েছেন।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget