এক্সপ্লোর

লকডাউনে সুপারমার্কেটে লম্বা লাইন, সকালে গিয়ে ফেরা বিকেলে, ম্যানিলায় চরম বিপদে বাংলার ছেলেরা

সবাই এখন লকডাউন ওঠা এবং উড়ান চালু হওয়ার অপেক্ষায়।

কলকাতা: ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে দক্ষিণ ২৪ পরগনা থেকে সুদূর ফিলিপিন্সের একটি মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে সেখানে পাড়ি জমান পশ্চিমবঙ্গের কয়েকজন তরুণ। তাঁরা ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পৌঁছে ক্লাসও শুরু করে দেন। কিন্তু এক সপ্তাহ ক্লাস করার পরেই করোনা ভাইরাস মোকাবিলায় সারা দেশে লকডাউন জারি করে ফিলিপিন্স সরকার। ভারতে ফেরার উড়ানও বন্ধ হয়ে যায়। ফলে চরম সমস্যায় দিন কাটাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার চয়ন নাথ, শাকিল আহমেদ পেয়াদা সহ বেশ কয়েকজন বাঙালি ও ভারতীয় পড়ুয়া। তাঁরা কবে দেশে ফিরতে পারবেন জানেন না। ম্যানিলা থেকে ফোনে এবিপি আনন্দকে শাকিল জানালেন, ‘এক মাস আগে আমার বন্ধু চয়ন নাথ এবং আরও কয়েকজনের সঙ্গে আমি ম্যানিলায় আসি। আমাদের ক্লাস শুরু হওয়ার এক সপ্তাহ পরেই লকডাউন জারি হয়। এর মধ্যেই ভারত সরকার সব উড়ান বন্ধ করে দেয়। ফলে আমরা দেশে ফিরতে পারছি না। এখানে ৩০ এপ্রিল অবধি লকডাউন জারি হয়েছে। লকডাউনের মেয়াদ বাড়তে পারে। ফলে আমরা কী করব জানি না।’ লকডাউনের মধ্যে শাকিল ও তাঁর বন্ধুদের কীভাবে দিন কাটছে? এ বিষয়ে কুলপির এই তরুণ জানালেন, ‘এ মাসের পাঁচ তারিখ পর্যন্ত আমাদের অনলাইন ক্লাস হয়েছে। তারপর ক্লাস বন্ধ হয়ে গিয়েছে। আবার কবে ক্লাস শুরু হবে এখনই বলতে পারছি না। আমাদের বাড়ি থেকে বেরোনোর উপায় নেই। শ্যুট অ্যাট সাইটের অর্ডার দিয়েছে সরকার। তবে এখনও পর্যন্ত ম্যানিলায় কাউকে গুলি করা হয়েছে বলে শুনিনি। আমরা তিনজন ভারতীয় একসঙ্গে আছি। প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সরকার একজনকে কোয়ারেন্টিন পাশ দিয়েছে। কিন্তু সুপারমার্কেটে লম্বা লাইন। সকালে গেলে বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাচ্ছে। আমরা বাড়ির কাছেই ছোট দোকান থেকে চাল, সবজি কিনে রেখেছি। সেই খেয়েই দিন কাটছে। এর মধ্যে আবার সবজির দোকানটা বন্ধ হয়ে গিয়েছে। এবার আমরা কী করব জানি না।’ শাকিল, চয়ন ও তাঁদের বন্ধুদের বাড়ির লোকজনও উদ্বিগ্ন। কিন্তু তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে আসার কোনও উপায় নেই। তাঁরা সবাই এখন লকডাউন ওঠা এবং উড়ান চালু হওয়ার অপেক্ষায়।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget