এক্সপ্লোর

মোদি, ডোভালের সঙ্গে সাক্ষাত্, কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে কাল যাচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদল

ধানমন্ত্রী প্রতিনিধিদলটিকে বলেন, যারা সন্ত্রাসবাদ সমর্থন করে, তার পৃষ্ঠপোষকতা করে বা সন্ত্রাসবাদী গোষ্ঠী, তাদের কার্যকলাপে মদত দেয়, সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসাবে কাজে লাগায়, তাদের সবার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ করা দরকার। সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স অর্থাত তা বিন্দুমাত্র সহ্য না করার নীতি থাকা উচিত।

নয়াদিল্লি: আগামীকাল কাশ্মীর সফরে আসছে ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদল। প্রায় ২৮ এমপির দলটি আজই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করে। ওই দলের সঙ্গে জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয় তাঁদের। দলটির উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর সঙ্গেও সাক্ষাতের কথা আছে। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে দলটিকে অবহিত করেন মোদি, ডোভাল। প্রধানমন্ত্রী প্রতিনিধিদলটিকে বলেন, যারা সন্ত্রাসবাদ সমর্থন করে, তার পৃষ্ঠপোষকতা করে বা সন্ত্রাসবাদী গোষ্ঠী, তাদের কার্যকলাপে মদত দেয়, সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসাবে কাজে লাগায়, তাদের সবার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ করা দরকার। সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স অর্থাত তা বিন্দুমাত্র সহ্য না করার নীতি থাকা উচিত। গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর সেখানকার পরিস্থিতির ওপর লাগাতার নজর রয়েছে আন্তর্জাতিক মহলের। এই প্রেক্ষাপটেই সফরে আসছে ইউরোপীয় দলটি। এই খবরের প্রেক্ষিতেই মায়ের ট্যুইটার হ্যান্ডলে প্রতিক্রিয়া দিয়ে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা লিখেছেন, ওঁরা স্থানীয় মানুষজন, মিডিয়া, ডাক্তার, নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন আশা করছি। কাশ্মীর ও সারা বিশ্বের মধ্যে যে লৌহসদৃশ দেওয়াল রয়েছে, সেটা তুলে নেওয়া দরকার, জম্মু ও কাশ্মীরকে অশান্তি, গণ্ডগোলের মধ্যে ফেলায় দায়ী করা উচিত অবশ্যই সরকারকে। ইলতিজার অভিযোগ, রাজ্যে বিধিনিষেধ প্রত্যাহার ও আটক নাগরিকদের মুক্তির ব্যাপারে ৩৭০ অনু্চ্ছেদ বাতিলের দুমাসের বেশি কেটে যাওয়ার পরও কেন্দ্র মিথ্যা বলছে। ১৪৪ ধারা এখনও পুরো মাত্রায় বহাল রয়েছে। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল, সেখানে যোগাযোগ ব্যবস্থার ওপর কিছু বিধিনিষেধ জারির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মিডিয়া, মহলের নজরে উপত্যকা। একাধিক মার্কিন ও ব্রিটিশ জনপ্রতিনিধি ভারত সরকারকে জম্মু ও কাশ্মীরে বিধিনিষেধ প্রত্যাহার করে যাবতীয় যোগাযোগ মাধ্যম ফের চালু ও ৫ আগস্ট গ্রেফতারির পর বন্দি হয়ে থাকা কয়েক হাজার যুবক, রাজনীতিবিদের মুক্তির আবেদন করেছেন। আজ নিয়ে টানা ৮৫ দিন জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক জনজীবন থমকে রয়েছে। স্কুল ফের চালু করার সরকারি প্রয়াস সফল হয়নি নিরাপত্তার কথা ভেবে বাবা-মারা ছেলেমেয়েদের সেখানে পাঠাতে রাজি না হওয়ায়। ল্যান্ডলাইন ও পোস্টপেইড মোবাইল পরিষেবা চালু হয়েছে, তবে ইন্টারনেট পরিষেবা আজও বন্ধ। যদিও সেখানে জবরদস্তি বিধিনিষেধ চাপানোর অভিযোগ উড়িয়ে একদল বুদ্ধিজীবী ও শিক্ষাবিদের রিপোর্টে দাবি করা হয়েছে, রাজ্যের তিন অঞ্চলেই পরিস্থিতি স্বাভাবিক, তবে সব অঞ্চল, মানুষের সমান উন্নয়ন সুনিশ্চিত করতে আস্থাবর্ধক ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রীর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিংহের অবশ্য দাবি, সংবিধানের ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের সিদ্ধান্ত ঐতিহাসিক। প্রচলিত ধারণার উল্টোই হয়েছে, ৩৭০ ধারার আওতায় সবচেয়ে বেশি শোষিতই হয়েছে জম্মু ও কাশ্মীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget