এক্সপ্লোর

হেঁটে বিহারে ফেরার চেষ্টা, হরিয়ানায় হাইওয়েতে গাড়ির ধাক্কায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের, জখম সঙ্গী

অন্যদিকে, উত্তরাখণ্ডের হলদোয়ানিতে এক পরিযায়ী শ্রমিক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।

নয়াদিল্লি: ফের দুর্ঘটনায় মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার অম্বালা জেলায়। এক সঙ্গীর সঙ্গে হেঁটে বিহারে ফেরার চেষ্টা করছিলেন ওই পরিযায়ী শ্রমিক। আজ সকালে হাইওয়েতে গাড়ির ধাক্কায় মৃত্যু হল তাঁর। জখম হয়েছেন সঙ্গী। পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনা ঘটেছে ৪৪৪ এ জাতীয় সড়কে। এই হাইওয়ে অম্বালার সঙ্গে হরিয়ানারই যমুনানগর জেলা এবং উত্তরপ্রদেশের সহারানপুর জেলাকে যুক্ত করেছে। দুর্ঘটনাটি ঘটেছে মহেশ নগর থানা এলাকায়। ওই দুই যুবক অম্বালা জেলার নাগ্গাল করধান অঞ্চলে একটি কারখানায় কাজ করতেন। তাঁরা আজ সকালে বাড়ির উদ্দেশে হাঁটা শুরু করেন। হেঁটেই বিহারে যাওয়া তাঁদের লক্ষ্য ছিল। কিন্তু গাড়ির ধাক্কায় পথেই একজনের মৃত্যু হয়। অপরজনের চিকিৎসা চলছে চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ। ঘাতক গাড়িট চালক পলাতক। অন্যদিকে, উত্তরাখণ্ডের হলদোয়ানিতে এক পরিযায়ী শ্রমিক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ৪৫ বছর বয়সি ওই ব্যক্তি উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। সঙ্গীদের সঙ্গে তিনি একটি বাড়িতে ভাড়া থাকতেন। লকডাউনের জেরে বাড়ি ফিরতে না পেরে হতাশ হয়েই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ট্রেন চালু হলেও, এখনও দেশের বিভিন্ন জায়গা থেকে শয়ে শয়ে পরিযায়ী শ্রমিক হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করছেন। তার ফলে দুর্ঘটনাও ঘটছে। দেশের বিভিন্ন প্রান্তে এই ঘটনা ঘটছে। রাজনৈতিক দলগুলি পরিযায়ী শ্রমিকদের এই চরম সমস্যা নিয়ে সরব হয়েছে। তবে তারপরেও শ্রমিকদের সমস্যা মিটছে না।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget