এক্সপ্লোর

এনআইএ-কে আরও ক্ষমতা দিতে বিল পাশ লোকসভায়, অপব্যবহারের অভিযোগ খারিজ, সন্ত্রাসবাদ খতমই একমাত্র লক্ষ্য সরকারের, বললেন অমিত শাহ

সোমবার এই বিলের ব্যাপারে বিরোধীদের যাবতীয় অভিযোগ, সমালোচনার জবাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কয়েকজন বিরোধী সাংসদের দাবি, একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করতে এনআইএ আইনের ‘অপব্যবহার’ করা হচ্ছে। সরকার ‘রাজনৈতিক প্রতিশোধ’ তুলতে তদন্ত সংস্থাগুলিকে কাজে লাগাচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। কিন্তু বিরোধীদের অভিযোগ খন্ডন করে বিলের পক্ষে সওয়াল করে অমিত শাহ বলেন, সরকারকে দেশের মানুষ বিপুল ভোটে ক্ষমতায় বসিয়েছে দেশকে সন্ত্রাসবাদ থেকে রক্ষা করতেই। আমি পরিষ্কার জানাতে চাই, সরকারের এমন কোনও উদ্দেশ্যই নেই।

নয়াদিল্লি: জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ)হাতে আরও ক্ষমতা দিতে সোমবার বিল পাশ হল লোকসভায়। এনআইএ (সংশোধনী) বিল, ২০১৯ -এর মাধ্যমে এনআইএ আইনে সংশোধন করা হল। এর ফলে বিদেশে ভারতীয়দের ও ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার তদন্ত করতে পারবে এনআইএ। সাইবার অপরাধ, মানবপাচারের ঘটনারও তদন্ত করতে পারবে কেন্দ্রীয় তদন্ত সংস্থাটি। ২০০৮ সালে মুম্বই সন্ত্রাসবাদী হামলায় ১৬৬ জনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে ২০০৯ সালে তৈরি হয় এনআইএ। ২০১৭ থেকেই নতুন নতুন বিপদ, চ্যালেঞ্জের মোকাবিলায় এনআইএ-কে আরও ক্ষমতা দেওয়ার জন্য তত্পর হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সোমবার এই বিলের ব্যাপারে বিরোধীদের যাবতীয় অভিযোগ, সমালোচনার জবাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কয়েকজন বিরোধী সাংসদের দাবি, একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করতে এনআইএ আইনের ‘অপব্যবহার’ করা হচ্ছে। সরকার ‘রাজনৈতিক প্রতিশোধ’ তুলতে তদন্ত সংস্থাগুলিকে কাজে লাগাচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা। কিন্তু বিরোধীদের অভিযোগ খন্ডন করে বিলের পক্ষে সওয়াল করে অমিত শাহ বলেন, সরকারকে দেশের মানুষ বিপুল ভোটে ক্ষমতায় বসিয়েছে দেশকে সন্ত্রাসবাদ থেকে রক্ষা করতেই। আমি পরিষ্কার জানাতে চাই, সরকারের এমন কোনও উদ্দেশ্যই নেই। সন্ত্রাসবাদ খতম করাই তার একমাত্র লক্ষ্য। কিন্তু ব্যবস্থা নেওয়ার সময় অভিযুক্ত কোন ধর্মের, তাও আমরা দেখব না। বিলের পক্ষে সব দলকে সমর্থন জানানোর ডাক দিয়ে তিনি বলেন, তদন্ত এজেন্সিকে শক্তিশালী করার প্রশ্নে সভায় মতভেদ থাকলে ভুল বার্তা যাবে, সন্ত্রাসবাদীদের মনোবলই চাঙ্গা হবে। সন্ত্রাসবাদীদের এবং গোটা দুনিয়াকে স্পষ্ট বার্তা দিতে গোটা সংসদের এক সুরে কথা বলা উচিত। আলোচনার জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষণ রেড্ডি সরকার দেশকে সন্ত্রাসবাদ থেকে রক্ষা করতে দায়বদ্ধ বলে জানান। বলেন, এই সরকার চালাচ্ছেন এক চৌকিদার, দেশরক্ষায় সামনের সারিতে থাকবে সরকার। পাশাপাশি সন্ত্রাসবাদের কোনও জাত বা ধর্ম হয় না, তা স্রেফ সন্ত্রাসবাদ, এমন মন্তব্যও করেন তিনি। সন্ত্রাসবাদ দমনকারী পোটা আইনের প্রসঙ্গেও অমিত শাহ আগেকার কংগ্রেস-ইউপিএ সরকারকে কাঠগড়ায় তুলে বলেন, ওরা ওই আইন তুলে নিয়েছিল তার বিরুদ্ধে ওঠা অপব্যবহারের অভিযোগের জন্য নয়, নিজেদের ভোটব্যাঙ্ক বাঁচানোর স্বার্থে। পোটা তুলে নেওয়ার পর সন্ত্রাসবাদী হামলার ঘটনা বেড়ে গিয়েছিল। ফলে বাধ্য হয়েই ইউপিএ সরকারকেই ২০০৮ এর মুম্বই হামলার পর এনআইএ গঠন করতে হয়েছিল। রেড্ডি বলেন, এনআইএর সঙ্গে ফেডেরাল সিস্টেমের কোনও ইস্যু নেই। রাজ্য সরকার, তাদের এজেন্সিগুলির সঙ্গে সামঞ্জস্য রেখেই চলে এনআইএ। অনেক সময়ই কোনও তদন্ত শুরুর আগে রাজ্যের ডিজিপি, মুখ্যসচিবকে চিঠি দেয় এনআইএ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget