এক্সপ্লোর

দিল্লির মেট্রো রেলে চড়ে বসল বাঁদর, ভিডিও ভাইরাল

বাঁদরটিকে এক যাত্রীর পাশের সিটে চুপচাপ বসে থাকতে দেখা গিয়েছে। আবার কখনও জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে দেখা গিয়েছে। এক যাত্রীকে বলতে শোনা যায়, ওকেও মাস্ক পরিয়ে দাও।

নয়াদিল্লি: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় লকডাউনের পর কিছুদিন হল সাধারণ যাত্রীদের জন্য চালু হয়েছে দিল্লির মেট্রো রেল পরিষেবা। যাত্রীরা সব করোনাবিধি মেনে মুখে মাস্ক পরে মেট্রোয় যাতায়াত করছেন। এরইমধ্যে দিল্লি মেট্রো ট্রেনে চড়ে বসল একটি বাঁদর। মেট্রোর কামরায় ঘোরাফেরার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শনিবার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসার পরই ভাইরাল হয়ে যায়। বাঁদরটিকে হেলেদুলে মেট্রো কামরায় হেঁটে বেড়িয়ে এক যাত্রীর আসনের পাশে বসে থাকতে দেখা গিয়েছে ওই ভিডিওতে। এই ভিডিওতে এক যাত্রীর মুখে শোনা গিয়েছে দিল্লি মেট্রোর ব্লু লাইনে যমুনা ব্যাঙ্ক স্টেশনের নাম। 
বাঁদরটিকে এক যাত্রীর পাশের সিটে চুপচাপ বসে থাকতে দেখা গিয়েছে। আবার কখনও জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে দেখা গিয়েছে। এক যাত্রীকে বলতে শোনা যায়, ওকেও মাস্ক পরিয়ে দাও।
বিকেল পৌনে পাঁচটা নাগাদ যমুনা ব্যাঙ্ক থেকে আইপি-গামী মেট্রো ট্রেনে বাঁদরটিকে দেখা গিয়েছিল। তারপর বাঁদরটি ট্রেন থেকে নিজে থেকেই নেমে চলে যায়। ওই সময় বিষয়টি ডিএমআরসি-র গোচরে আনা হয়। বাঁদরটি কোনও উপদ্রব করেনি। কোনও যাত্রীর কোনও ক্ষয়ক্ষতি করেনি। ট্রেন থেকে নেমে যাওয়ার পর বাঁদরটিকে আর মেট্রো চত্বরে দেখা যায়নি। ডিএমআরসি-র পক্ষ থেকে একথা জানানো হয়েছে। 


প্রথমে এক যাত্রীর পক্ষ থেকে ট্যুইট করে ঘটনার কথা ডিএমআরসি-কে জানানো হয়। এই ট্যুইটের উত্তরে ডিএমআরসি-ওই কোচ সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে বলে। পরে ডিএমআরসি জানিয়েছে, যমুনা ব্যঙ্ক স্টেশন থেকে আইপি স্টেশনগামী ট্রেনে বাঁদরটি উঠে বসেছিল। 
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশিরভাগই মজাদার। কেউ কেউ রসিকতার ছলে প্রশ্ন
তুলেছেন ওর মাস্ক কোথায়। আর এক ইউজার লিখেছেন, বিধিনিষেধ ওঠার পর বাঁদরটি দিব্যি টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়ল। এদিকে, মাস্ক ও সোশ্যাল ডিসট্যান্সেরও তোয়াক্কা করছে না। এ ধরনের মজার মজার মন্তব্য দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

 

সেরা শিরোনাম

Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget