এক্সপ্লোর

মায়ের কোল থেকে কেড়ে সদ্যোজাতকেও মেরে ফেলল, তাজের শহরে শাখামৃগদের উপদ্রবে ত্রাহি ত্রাহি রব

আগ্রা: হনুমানের উপদ্রবে তটস্থ আগ্রার পর্যটন শিল্পমহল।তাজ-নগরীর ঐতিসাহিক সৌধগুলির আশেপাশে পর্যটকদের ওপর শাখামৃগকূলের ধারাবাহিক আক্রমণের ঘটনায় উদ্বিগ্ন পর্যটন শিল্পমহল অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছে। দিন পনেরো আগে একটি হনুমান এক মায়ের কোল থেকে ১২ দিনের সদ্যোজাত শিশুকে কেড়ে নিয়ে মেরে ফেলেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শৌচকর্ম সেরে ফেরার পথে এক বৃদ্ধার ওপর হনুমান বাহিনীর হামলার ঘটনা সামনে এল। এই দুটি ঘটনা সারা শহরকেই স্তম্ভিত করে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভও দেখিয়েছেন। ডিভিশনাল কমিশনার অনিল কুমার বলেছেন, তিনি বেশ কয়েক দফা বৈঠক করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কারণ, সরকারি দফতরগুলি একে অপরের দিকে দায় ঠেলেই কাজ সেরেছে। এক আধিকারিক জানিয়েছেন, হাজার হাজার হনুমানের তাণ্ডব সামলানোর দক্ষতা বা তহবিল, কোনওটাই নেই জেলা প্রশাসনের। তিনি বলেছেন, কিছু হনুমানকে যদি ধরাও যায়, তাহলে তাদের কোথায় রাখা হবে বা ছেড়ে আসা হবে। বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ধারা অনুযায়ী হনুমানদের বিরুদ্ধে চরম কোনও ব্যবস্থা নেওয়া যায় না। তাজমহলকে হনুমানদের কবলমুক্ত করতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিরা। হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত সন্দীপ অরোরা বলেছেন, পর্যটকরা নিরাপত্তার অভাব বোধ করছেন এবং হনুমানের আক্রমণের আশঙ্কায় তাঁরা নিজেদের গতিবিধিও নিয়ন্ত্রণে রাখতে বাধ্য হচ্ছেন। ব্যাগ ছিনতাই, আঁচড়ে-কামড়ে দেওয়ার মতো ঘটনা শহরে আসা পর্যটকদের মনে আতঙ্ক সঞ্চার করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget