এক্সপ্লোর

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে কমলনাথের নাম প্রস্তাব পরিষদীয় দলের বৈঠকে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাহুল

ভোপাল: মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে প্রবীণ নেতা কমলনাথের নাম প্রস্তাব করল পরিষদীয় দল। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তাঁর কাছে এক লাইনের প্রস্তাব পাঠানো হয়েছে। মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১১৪টি আসন পেয়েছে। বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টি ও নির্দল বিধায়কদের সমর্থনে সরকার গড়ার দাবি জানিয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন কমলনাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আজ সন্ধেয় ভোপালে কংগ্রেসের নবনির্বাচিত  বিধায়করা বৈঠকে বসেন। প্রায় দু’ঘণ্টা ধরে চলে এই বৈঠক। এরপর রাজ্য কংগ্রেস মিডিয়া সেলের চেয়ারপার্সন শোভা ওঝা জানান, ‘রাহুল গাঁধীকে পরিষদীয় নেতা বেছে নেওয়ার অনুরোধ জানিয়ে প্রস্তাব পেশ করেন প্রবীণ বিধায়ক আরিফ আকিল। অন্য বিধায়করা এই প্রস্তাব সমর্থন করেন। সর্বসম্মতিতে পাশ হয়ে যায় প্রস্তাবটি।’ শোভা আরও জানিয়েছেন, কংগ্রেস বিধায়কদের এই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে হাজির ছিলেন এ কে অ্যান্টনি ও ভানোয়ার জিতেন্দ্র সিংহ। তাঁরা পরিষদীয় নেতার বিষয়ে বিধায়কদের মতামত জানতে চান। রাহুল তাঁর সিদ্ধান্তের কথা বিধায়কদের জানিয়ে দেবেন। এরপরেই মধ্যপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। কমলনাথের নাম চূড়ান্ত করে রাহুলের অনুমোদনের জন্য পাঠানো হলেও, এই প্রক্রিয়া মসৃণ হয়নি। বৈঠক চলাকালীন বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন জ্যোতিরাদিত্যর অনুগামীরা। তবে শেষপর্যন্ত বিক্ষোভ বড় আকার ধারণ করেনি।

সেরা শিরোনাম

1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা

ভিডিও

Baranagar News: কথা না শোনায় বরানগরে তরুণীকে খুন, সাবলীল স্বীকারোক্তি ধরমবীরের | #abpananda
Samik Bhattacharya:
BJP News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল বিজেপি কর্মীর
Mala Roy: টালিগঞ্জে ছটপুজো উপলক্ষে পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মালা রায়
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Embed widget