এক্সপ্লোর

মেঘালয়ে খনি থেকে উদ্ধার একজনের দেহ, ঘটনাস্থলে চিকিৎসকরা

শিলং: মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পার্বত্য জেলার কয়লাখনিতে আটকে পড়া ১৫ জন শ্রমিকের মধ্যে একজনের দেহ আজ উদ্ধার করা হয়েছে। নৌবাহিনীর এক মুখপাত্র ট্যুইটারে এই খবর জানিয়েছেন। তিনি উদ্ধারকার্যের ভিডিও পোস্ট করেছেন। গত ১৩ ডিসেম্বর ইঁদুরের গর্তের মতো ওই ৩৭০ ফুট গভীর বেআইনি কয়লাখনি জলে ভেসে যাওয়ায় আটকে পড়েন ১৫ জন শ্রমিক। শুরু হয় উদ্ধারকার্য। নৌবাহিনীর পাশাপাশি উদ্ধারকার্যে যোগ দেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও বিমানবাহিনী। উদ্ধারকার্যে বিলম্ব এবং বেআইনি কয়লাখনিগুলির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় মেঘালয় সরকারের সমালোচনা করে সুপ্রিম কোর্ট। শুরুতে উদ্ধারকার্যের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম না থাকার কথা জানিয়েছিল মেঘালয় সরকার। পরে উদ্ধারকার্যে গতি আসে। আজ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার জন্য ‘আন্ডারওয়াটার রিমোটলি অপারেটেড ভেহিকলস’ ব্যবহার করা হচ্ছে। এই বিশেষ যন্ত্র ১৬০ থেকে ২১০ ফুট গভীরে গিয়ে কাজ করতে সক্ষম। যে শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে, সেটি খনির মুখ পর্যন্ত নিয়ে আসা হয়েছে। এবার চিকিৎসকদের পর্যবেক্ষণে সেটি উপরে তোলা হবে। দেহটি নিরাপদে বার করার বিষয়ে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ওই খনি থেকে বেঁচে ফেরা পাঁচ শ্রমিক জানিয়েছেন, তাঁদের এক সহকর্মী হয়তো ভুল করে পাশের একটি পরিত্যক্ত ও জলে ভেসে যাওয়া খনির দেওয়াল ফুটো করে দেন। এর ফলে সেখান থেকে জল ঢুকে পড়ে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
Embed widget