এক্সপ্লোর

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী হরিবংশ সিংহ

নয়াদিল্লি: ২০১৯-এর লোকসভা ভোটের আগে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নিজেদের প্রার্থীকে জিতিয়ে এনে বিরোধী জোটে বড়সড় ধাক্কা দিল বিজেপি। এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ণ সিংহ ১২৫টি ভোট পেয়েছেন, বিরোধী প্রার্থী কংগ্রেসের বি কে হরিপ্রসাদ পেয়েছেন ১০৫টি ভোট। রাজ্যসভায় এই মুহূর্তে সাংসদ সংখ্যা ২৪৪, ভোটাভুটিতে যোগ দেন ২৩০ জন। ভোট দেননি ওয়াইএসআর কংগ্রেস, আম আদমি পার্টি ও পিডিপির সাংসদরা। এনডিএ প্রার্থী হরিবংশ ১১৫ ম্যাজিক সংখ্যার থেকে ২০ ভোট বেশি পেয়েছেন। ১৯৭৭ থেকে টানা কংগ্রেস প্রার্থীই রাজ্যসভার এই ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত  হয়ে আসছিলেন। এই প্রেক্ষিতে এনডিএ প্রার্থীর জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হরিবংশের জয়ে সবথেকে বড় অবদান বিজেডির। যাবতীয় মতপার্থক্য সরিয়ে রেখে এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছে তারা। ভোটাভুটির পর কংগ্রেস অভিনন্দন জানায় হরিবংশ সিংহকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের সঙ্গে তাঁর সম্পর্কের প্রসঙ্গ তুলে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। প্রাক্তন সাংবাদিক হরিবংশ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরিও করেছেন। এরপর ফের সাংবাদিকতায় ফেরেন তিনি। ২০১৪ সালে জেডিইউ তাঁকে রাজ্যসভায় নিয়ে আসে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget