এক্সপ্লোর

সংশোধিত নাগরিকত্ব আইন: ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র বাঁচাতে একজোট হওয়ার আবেদন, মমতা, কেজরিবাল সহ ১১ মুখ্যমন্ত্রীকে চিঠি বিজয়নের

বিজয়ন আরও লিখেছেন, সমাজের বিভিন্ন অংশের মানুষকে, তাঁদের মধ্যে যত মতবিরোধই থাকুক না কেন, তার ঊর্ধ্বে উঠে আমাদের রাজনীতির মৌলিক দিক, বৈশিষ্ট্যগুলি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে, যা ভারতীয় গণতন্ত্রের মূল ভিত্তি।

তিরুঅনন্তপুরম: মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিবাল সহ ১১টি রাজ্যের অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের চিঠি দিলেন পিনারাই বিজয়ন। সংসদে গৃহীত বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের দাবিতে কেরল বিধানসভায় কংগ্রেসের সহযোগিতায় প্রস্তাব পাশ হওয়ার পর এবার ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র বাঁচানোর প্রয়োজনীয়তার ব্যাপারে অন্য মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠালেন বাম মোর্চার মুখ্যমন্ত্রী। কেরলের মতোই ওই রাজ্যগুলিকে সিএএ-বিরোধী প্রস্তাব বিধানসভায় পাশ করানোর প্রস্তাব ভেবে দেখতে বলেছেন বিজয়ন। লিখেছেন, যে রাজ্যগুলি মনে করে, সিএএ বাতিল হওয়া উচিত, তারাও (কেরল বিধানসভায় সিএএ-বিরোধী প্রস্তাব) একই পদক্ষেপ গ্রহণের কথা ভাবুক। তিনি লিখেছেন, নাগরিকত্ব আইন, ২০১৯ নিয়ে আমাদের সমাজের বিরাট অংশের মনে সংশয়, আশঙ্কা তৈরি হয়েছে। ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের বিপুল কাঙ্খিত মূল্যবোধ বাঁচানো, রক্ষায় আগ্রহী সব ভারতীয়ের মধ্যে ঐক্য, সংহতি রক্ষাই বর্তমান সময়ের দাবি। এজন্য বিজেপি-বিরোধী রাজ্যগুলির একজোট থাকার কথা বলেছেন বিজয়ন। মমতা, কেজরিবাল বাদে বিজয়ন চিঠি লিখেছেন অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, পঞ্জাব, পুদুচেরি, রাজস্থানের মুখ্যমন্ত্রীদের। একমাত্র বিহারেই বিজেপির শরিক দলের মুখ্যমন্ত্রী হিসাবে সরকার রয়েছে নীতীশ কুমারের। বাকি রাজ্যগুলি হয় কংগ্রেস, কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার বা আঞ্চলিক কোনও দল শাসিত। বিজয়ন আরও লিখেছেন, সমাজের বিভিন্ন অংশের মানুষকে, তাঁদের মধ্যে যত মতবিরোধই থাকুক না কেন, তার ঊর্ধ্বে উঠে আমাদের রাজনীতির মৌলিক দিক, বৈশিষ্ট্যগুলি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে, যা ভারতীয় গণতন্ত্রের মূল ভিত্তি। এছাড়া কেরল সরকারের রাজ্যে জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর) তৈরি সংক্রান্ত সব ধরনের কাজ বন্ধ রাখার সিদ্ধান্তেরও উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, কেরল এনআরসি ঘিরে আতঙ্ক, ভীতি কাটানোর সিদ্ধান্ত নিয়েছে, এনপিআর তৈরির মাধ্যমে এনআরসি করা হবে, এহেন সন্দেহের পরিপ্রেক্ষিতে রাজ্যে এনপিআর সংক্রান্ত সব ধরনের কাজ স্থগিত রেখেছে। প্রসঙ্গত, বিজেপি সাংসদ জিভিএল নরসিমা রাও রাজ্যসভা বেঙ্কাইয়া নাইডুকে পিটিশন দিয়ে দাবি করেছেন, সিএএ প্রত্যাহারের দাবিতে বিধানসভায় প্রস্তাব গৃহীত হওয়ায় কেরলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গ ও সংসদ অবমাননার জন্য ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া শুরু হোক। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতন এড়াতে ভারতে পালিয়ে আসা অ-মুসলিম শরণার্থীদের এদেশের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে সংশোধিত আইনে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Kunal Ghosh:
Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget