এক্সপ্লোর

একে উৎসব, তারপর শীত, করোনার বড় ধাক্কা আসতে পারে, সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

পুজোর মরসুমে লোকজন সুরক্ষাবিধির তোয়াক্কা না করে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় করলে মানুষের ঢল নামবে, যার ফলে সংক্রমণে লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে। তারপর আবার শীতকাল!

নয়াদিল্লি: আগেও তিনি সাবধান করেছিলেন। আবারও করলেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আবারও বললেন, সামনেই উৎসবের মরসুম। তারপর শীতকাল। করোনার বড় ধাক্কার জন্য তৈরি থাকুন। সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীনে থাকা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলির কর্ণধারদের সঙ্গে বৈঠক করেন হর্ষবর্ধন। সেখানেই তিনি আবার এই আশঙ্কার কথা প্রকাশ করেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, '১০ মাস হতে চলল আমরা করোনার সঙ্গে লড়ছি। গত ৮ জানুয়ারি আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ দলের সঙ্গে প্রথম বৈঠক করেছিলাম। সেই থেকে নিরন্তর লড়াই চলেই যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি, করোনার বিরুদ্ধে লড়ার জন্য আমরা ভাল পরিকাঠামো গড়ে তুলতে পেরেছি।' তবে সেই সঙ্গে হর্ষ বর্ধন বলেন, যতক্ষণ না ভ্যাকসিন আসছে, ততক্ষণ কোনও নিশ্চিন্ত হওয়ার জায়গা নেই। তিনি আরও বলেন একটি ভ্যাকসিন এখন ট্রায়ালের তৃতীয় স্তরে আছে। দুটি আছে পরীক্ষা নিরীক্ষার দ্বিতীয় স্তরে। এর আগেও এই বিষয়ে একই বক্তব্য রেখেছিলেন হর্ষ বর্ধন। তিনি বলেছিলেন, আমি এত কিছু বলছি দেশের স্বাস্থ্যমন্ত্রী পদে আছি বলেই, মানুষের জীবনরক্ষা করা আমার কর্তব্য। উতসবের কালে আমরা কোভিড-১৯ গাইডলাইন পালনে গাফিলতি করলে করোনা ফের মারাত্মক চেহারা ধারণ করে আমাদের গভীর সমস্যায় ফেলবে। এটাই সত্যি। কোনও ধর্মীয় নেতাই বলবেন না, উত্সব পালন করতে গিয়ে লোকের জীবন বিপন্ন হোক। কোনও ঈশ্বরই বলেননি, পুজো করতে শুধু পুজো মন্ডপেই যেতে হয়। ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ১২ হাজার ১৬১ জনের।একদিনে মৃত ৮৯৫। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৮০। একদিনে মৃত্যু বাড়ল তিরিশ শতাংশের বেশি। দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬৩ হাজার ৩৭১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ৭০৮। দেশে মোট আক্রান্ত ৭৩ লক্ষ ৭০ হাজার ৪৬৯।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget