এক্সপ্লোর

নির্ভয়াকাণ্ড: ২২ জানুয়ারি সকাল ৭ টায় ৪ দোষীর ফাঁসি

নির্ভয়ার মা জানান, এই রায়ে বিচারব্যবস্থার প্রতি দেশের মহিলাদের আস্থা ফিরে আসবে।

নয়াদিল্লি:  ২২ জানুয়ারি সকাল ৭ টায় নির্ভয়াকাণ্ডে ৪ দোষীর ফাঁসি। মৃত্যু-পরোয়ানা জারি করল দিল্লির আদালত। বিকল্প আইনি সাহায্যে ১৪দিনের সময়। ৭ বছরের অপেক্ষার পর অবশেষে নির্ভয়াকাণ্ডে দোষীদের বিরুদ্ধে মৃত্যু-পরোয়ানা জারি করল আদালত। ফাঁসির নির্দেশ বহাল রাখল পাতিয়ালা হাউস কোর্ট। আদালত জানিয়ে দিল, ২২ জানুয়ারি সকাল ৭টায় তিহাড় জেলেই নির্ভয়াকাণ্ডে ৪ দোষী -- মুকেশ, বিনয় শর্মা, অক্ষয় সিংহ ও পবন গুপ্তাকে ফাঁসি দেওয়া হবে।  এদিন মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আর্জি খারিজ করে আদালত। যদিও, অতিরিক্ত দায়রা বিচারক সতীশ কুমার অরোরা জানিয়ে দেন, বিকল্প আইনি সাহায্য নিতে দোষীদের ১৪ দিনের সময়। রায়ের পর দোষীদের আইনজীবী এপি সিংহ জানিয়ে দেন, তাঁরা আদালতে কিউরেটিভ পিটিশন দাখিল করবেন। অন্যদিকে, নির্ভয়ার মা জানান, এই রায়ে বিচারব্যবস্থার প্রতি দেশের মহিলাদের আস্থা ফিরে আসবে। নির্ভয়াব বাবা রায়ে খুশি প্রকাশ করেন। বলেন, একটা দীর্ঘ যাত্রা শেষ হল। রায়ে আমরা খুশি।  দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল বলেন, এটা দেশের প্রত্যেক নাগরিকের জয়। আমি সেই মাকে কুর্নিশ জানাই যিনি সাত বছর ধরে লড়াই চালিয়ে গিয়েছেন। তিনি যোগ করেন, আমি বিচারকদের ধন্যবাদ জানাতে চাই। তবে, ধর্ষকদের ছ’মাসের মধ্যে শাস্তি দিতে হবে। এর আগে, সংবাদমাধ্যমকে নির্ভয়ার মা জানান, সাত বছর পার হওয়া সত্ত্বেও এখনও তিনি মেয়ের বিচারের আশায় রয়েছেন। বলেন, আমি আশাবাদী যে শীঘ্রই চার দোষীর মৃত্যু পরোয়ানা জারি করা হবে। কারণ, আদালত তাদের ২০ দিনের সময় চেয়েছিল। সেই সময় পার হয়ে গিয়েছে। নির্ভয়ার মা জানান, তাঁরা অনেক ধৈর্য্যের সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছেন। তিনি বলেন, দোষীদের জেলের তরফে দু-দু’বার নোটিস দেওয়া হয়েছে। গতকালও দোষীদের তরফে একটা আবেদন জমা পড়েছিল। আদালত তা খারিজ করে দিয়েছে। তাদের রিভিউ পিটিশনও খারিজ করে দেওয়া হয়েছে। এত বছর আমি ধৈর্য্যের সঙ্গেই লড়াই চালিয়ে যাচ্ছি। গোটা দেশ এঅ রায়ের দিকে তাকিয়ে রয়েছে। দেশের বহু পরিবারকেও আমাদের মতো যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। নির্ভয়া বিচার পেলে তাঁরাও শান্তি পাবেন। প্রসঙ্গত, গতকাল এই মামলায় অন্যতম দোষী পবন কুমার গুপ্তার বাবা হীরালাল গুপ্ত আদালতে দাবি করেন, নির্ভয়ার বন্ধু তথা ওই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী যুবককে চারজনের বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে। আদালত সেই আবেদন খারিজ করে দেয়।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget