এক্সপ্লোর

Subarna Goswami Transferred: বদলি করা হল চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে, RG Kar আন্দোলনে অংশ নেওয়ার জের? আজ ফের স্বাস্থ্যভবন অভিযান

RG Kar Case: আরজি কর-কাণ্ডে প্রতিবাদের অন্যতম মুখ চিকিৎসক সুবর্ণ গোস্বামী।

ঝিলম করঞ্জাই, কলকাতা: আর জি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ, চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ে বদলি করা হল। দার্জিলিং টিবি হাসপাতালের সুপার পদে বদলি করা হল চিকিৎসককে। এতদিন বর্ধমানে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ডেপুটি CMOH-2 পদে কর্মরত ছিলেন সুবর্ণ। আর জি কর হাসপাতলে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে যে আন্দোলন মাথাচাড়া দেয়, তাতে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। তাঁর বদলি নিয়ে তাই জল্পনা শুরু হয়েছে। (Subarna Goswami Transferred)

RG Kar আন্দোলনে অংশ নেওয়া চিকিৎসকদের মধ্যে অন্যতম মুখ ছিলেন সুবর্ণ। বিভিন্ন সময় প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে মন্তব্য করেন তিনি। রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের অন্যতম পদাধিকারীও তিনি। স্বাস্থ্যভবনের তরফে বদলির যে নির্দেশ এসেছে, তাতে দার্জিলিংয়ের টিবি হাসপাতালে পাঠানো হচ্ছে তাঁকে। সেখানকার সুপার করে পাঠানো হচ্ছে। (RG Kar Case)

সুবর্ণ জানিয়েছেন, রাজ্যের বর্তমান সরকার এর আগে সাতবার বদলি করেছে তাঁকে। এবার অষ্টমবাররে জন্য় বদলি হচ্ছেন। একই পদে পাঁচবার বদলি করা হয়েছে বলেও দাবি করেছেন। দার্জিলিং টিবি হাসপাতালের সুপার পদ দেওয়া হলেও, সুবর্ণর অভিযোগ, এই পদ তুলনামূলক কম মর্যাদাপূর্ণ। তিনি জানিয়েছেন, ডেপুটি CMOH-2 হিসেবে জনস্বাস্থ্য প্রকল্পের দায়িত্ব ছিলেন। সুচারু ভাবে সেগুলি রূপায়িত করছিলেন। ভাল ফলও মিলছিল। প্রতিহিংসাবশতই তাঁকে বদলি করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। 

বদলির নির্দেশ নিয়ে সুবর্ণ আরও জানান, এই পদক্ষেপের ফলে বিচারের দাবিতে ওঠা স্বর দমিয়ে দেওয়া যাবে না। শাসকের চোখে চোখ রেখে, শিরদাঁড়া ঋজু রেখে লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর তিনি। যদিও স্বাস্থ্যভবন প্রতিহিংসার অভিযোগ মানছে না। তাদের দাবি, এটা রুটিন বদলি। প্রশাসনিক পদে ছিলেন সুবর্ণ, জনস্বাস্থ্য়ের স্বার্থকে সামনে রেখেই তাঁকে বদলি করা হয়েছে দার্জিলিং টিবি হাসপাতালে।

যদিও সুবর্ণর বক্তব্য, "শাসকদলের ঘনিষ্ঠরা যেখানে ২০-২৫ বছর ধরে একই জায়গায় চাকরি করছেন। সেখানে দার্জিলিংয়ে একটি গুরুত্বহীন পদে, যেখানে কোনও কাজ নেই, যেখানে কোনও রোগী নেই, নীচু পোস্ট দিয়ে পাঠানো হচ্ছে আমাকে।" তিনি আরও বলেন, "অভয়া আন্দোলনের সামনের সারিতে থাকার জন্য নানাজনের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করেছে। এর আগে মিথ্যা অভিযোগে লালবাজারে ডাকা হয়, মেডিক্যাল কাউন্সিলকে দিয়ে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় ডায়েরি করানো হয়। এবার বদলির খাঁড়া নামল। এটা নতুন কিছু নয়। এভাবে আমাদের কণ্ঠরোধ করা যাবে না। আমাদের শিরদাঁড়া বিক্রি হবে না। লড়াই জারি থাকবে। এটা ব্যক্তি সুবর্ণ গোস্বামীর উপর নয়,  সমগ্র চিকিৎসক সমাজ এবং প্রতিবাদী নাগরিকদের উপর আক্রমণ। "

সুবর্ণর বদলির বিরুদ্ধে এদিন ফের রাস্তায় নামছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। বৃহস্পতিবার বিকেল ৪টেয় স্বাস্থ্য অভিযাে নামছে তারা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স জানিয়েছে, সুবর্ণকে বদলি করার এই সিদ্ধান্ত অন্যায়। অভয়ার বিচারের দাবিকে দমিয়ে দেওয়ার জন্য, আন্দোলন আটকানোর জন্যই এই বদলি। কিন্তু স্বাস্থ্যভবন জানিয়েছে, জনস্বাস্থ্য বিভাগে ছিলেন, সেই দায়িত্বই দেওয়া হয়েছে তাঁকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Samik Bhattacharya:
" BJP-র নেতা হলেও রেয়াত নয়" নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
Annapurna Yojana : এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা ? যোগাযোগ করতে পারেন এই ফোননম্বরগুলি বা ইমেল আইডি-তে
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা ? যোগাযোগ করতে পারেন এই ফোননম্বরগুলি বা ইমেল আইডি-তে
Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?

ভিডিও

Blood Donation Camp:West Bengal Audit & Accounts Service Officers' Association-এর তরফে রক্তদান শিবির
Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget