এক্সপ্লোর

করোনাভাইরাস: এক পয়সাও দেয়নি, তবুও করোনা-তহবিল খরচের স্বচ্ছতা দাবি পাকিস্তানের

ভারত ১ কোটি মার্কিন ডলার, অন্য সদস্য দেশগুলিও দিয়েছে, দেয়নি শুধু পাকিস্তান!

নয়াদিল্লি: কোভিড-১৯ এমার্জেন্সি ফান্ডে পাকিস্তানের অবদান শূন্য। তা সত্ত্বেও, এই তহবিলের খরচে স্বচ্ছতা দাবি করল ইসলামাবাদ। এখানেই শেষ নয়। পাকিস্তানের দাবি, এই তহবিলের খরচের বিষয়টি তদারকি করুক সার্কের বর্তমান মহাসচিব তথা শ্রীলঙ্কার কূটনীতিক এসালা রুয়ান বীরাকুন। গত ১৫ মার্চ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে ভিডিও কনফারেন্সেরম মাধ্যমে করোনাভাইরাস মহামারীর প্রকোপ ও তার মোকাবিলা নিয়ে আলোচনায় বসেছিল সার্ক গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলি। সেখানেই একটি আপৎকালীন তহবিল গড়ে তোলার প্রস্তাব দেন মোদি। ভারত এই তহবিলে ১ কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছে। ভারতের প্রস্তাবে সাড়া দিয়ে সার্কের একাধিক দেশ নিজেদের ক্ষমতা অনুযায়ী অনুদান দেয় তহবিলে। যেমন, শ্রীলঙ্কা দিয়েছে ৫০ লক্ষ মার্কিন ডলার, নেপাল ও আফগানিস্তান দিয়েছে ১০ লক্ষ মার্কিন ডলার, বাংলাদেশ দিয়েছে ১৫ লক্ষ মার্কিন ডলার। আবার মলদ্বীপ ও ভূটান দিয়েছে যথাক্রমে ২ লক্ষ ও ১ লক্ষ মার্কিন ডলার। অন্যদিকে, পাকিস্তান এখনও পর্যন্ত ওই তহবিলে এক নয়া পয়সাও দেয়নি। সেখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে। বলা হচ্ছে, ভূটান ও আফগানিস্তানের মত দেশ যদি ডোনেশন দিতে পারে, তাহলে পাকিস্তান কেন পারবে না? সকলেই জানে আফগানিস্তান ও ভূটানের অর্থনৈতিক অবস্থা কেমন। তা সত্ত্বেও তারা নিজেদের সাধ্যমতো অনুদান দিয়েছে। অথচ, এই মারণ ভাইরাসের জন্য ইসলামাবাদ এক পয়সাও ঢালেনি। ইতিমধ্যেই, করোনাভাইরাসের ছোবলে বিশ্বব্যাপী ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা প্রায় ৫ লক্ষ। পাকিস্তান যে এই ভাইরাসের হানা থেকে বাদ গিয়েছে এমন নয়। সেখানেও আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। তা সত্ত্বেও পাকিস্তানের এই মনোভাব ভাল চোখে দেখছে না সার্ক রাষ্ট্রগুলি। বিশেষ করে, মোদির আহ্বানে হওয়া বৈঠকে সব দেশের রাষ্ট্রনেতারা উপস্থিত থাকলেও, পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন সেদেশের স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা-- যাঁর বিরুদ্ধে ২ কোটি মাস্ক চোরাচালান করার অভিযোগে তদন্ত চলছে। ১৫ তারিখের ওই বৈঠকে, সকলে যখন মহামারীর আকার নেওয়া করোনাভাইরাসের মোকাবিলা নিয়ে চিন্তা ও মতামত আদানপ্রদান করছিলেন, সেই সময় পাকিস্তান কাশ্মীর-প্রসঙ্গ উত্থাপন করে। কূটনৈতিক মহলের খবর, এতে বিস্মিত হন বৈঠকে উপস্থিত থাকা বাকি রাষ্ট্রনেতারা। তবে, পাকিস্তান মুখে কাশ্মীরের মানবাধিকারের প্রশ্ন তুললেও, নিজেদের দেশে করোনা-আক্রান্তদের জন্তুর থেকেও খারাপভাবে রেখেছে প্রশাসন। খবরে প্রকাশ, ইরান থেকে দেশে ফেরা পাকিস্তানিদের যে অস্থায়ী কোয়ারান্টিন শিবিরে রাখা হয়েছে, তার অবস্থা ভয়াবহ। যাঁরা রয়েছেন, তাঁদের অভিযোগ, পশুর থেকেও খারাপ ব্যবহার করা হচ্ছে। অনেকে অভিযোগ করেন, তাঁদের খারাপ পচা খাবার খেতে দেওয়া হচ্ছে। কম্বল দেওয়া হচ্ছে না। আক্রান্তদের খোলা আকাশের তলায় মুক্ত-কারাগারে রাখা হয়েছে। ন্যূনতম পরিষেবাও তাঁরা পাচ্ছেন না। পাশাপাশি, পাক-অধিকৃত কাশ্মীর ও গিলগিট-বালতিস্তানে একটি কোয়ারান্টিন শিবির খুলেছে পাক প্রশাসন। এই নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছে পাক-অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। তাঁদের দাবি, পাক সেনা ইচ্ছে করে ওই ভাইরাস তাদের এলাকায় এনে ফেলছে।

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget