এক্সপ্লোর

এবার রাফাল তদন্ত থেকে কেউ বাঁচাতে পারবে না মোদিকে, বর্মার সিবিআই ডিরেক্টর পদে পুনর্বহালের সুপ্রিম কোর্টের নির্দেশের পর হুঁশিয়ারি রাহুলের

নয়াদিল্লি: রাফাল ইস্যুতে নরেন্দ্র মোদি তদন্ত থেকে পালাতে পারবেন না বলে দাবি করলেন রাহুল গাঁধী। সুপ্রিম কোর্ট আজ সিবিআই ডিরেক্টর পদে অলোক বর্মার পুনর্বহালের নির্দেশ দেওয়ার পর তিনি বলেন, প্রধানমন্ত্রীকে তদন্ত থেকে বাঁচাতে পারবে না কেউ। রাহুল এও বলেন, এবার সারা দেশ কোনও সংশয় ছাড়াই জানবে যে, আমআদমির ৩০০০০ কোটি টাকা নিয়ে ‘বন্ধু’ অনিল অম্বানিকে দিয়েছেন উনি। সংসদের বাইরে কংগ্রেস সভাপতি সাংবাদিকের বলেন, সিবিআই প্রধান রাফাল যুদ্ধবিমান ডিল নিয়ে তদন্ত শুরু করতে যাচ্ছিলেন বলেই রাত একটায় তাঁকে সরিয়ে দেওয়া হয়। সিবিআই প্রধানকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। আমরা কিছুটা স্বস্তি পেলাম। এরপর কী হয়, দেখুন। ওরা রাফাল থেকে পালাতে পারবে না। তা সম্ভব নয়। মোদিজি বিতর্ক থেকে পালিয়েছিলেন। রাফাল নিয়ে ওনার জনতার আদালতে আমাদের সঙ্গে কথা বলা উচিত ছিল। রাফাল সত্যি, আর সত্যিকে এড়িয়ে কেউ পালাতে পারে না। তাই ওদের রাফাল থেকে কেউ বাঁচাতে পারবে না। রাফাল দুর্নীতি জলের মতো পরিষ্কার। ২৩ অক্টোবরের যে নির্দেশে যাবতীয় ক্ষমতা কেড়ে নিয়ে বর্মাকে জোর করে ছুটিতে পাঠিয়েছিল কেন্দ্র, তা খারিজ করে তাঁকে সিবিআই ডিরেক্টর পদে ফেরাতে বলেছে শীর্ষ আদালত। যদিও তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের দুর্নীতি সংক্রান্ত অভিযোগের তদন্ত সম্পূর্ণ হওয়া পর্যন্ত তিনি পলিসিগত কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। মোদি সরকার বর্মাকে অক্টোবরে অব্যাহতি দেওয়ার পরই রাহুল অভিযোগ করেন, এটা রাফাল ‘কেলেঙ্কারি’র তদন্ত করা থেকে তাঁকে আটকানোর চেষ্টা। বর্মাকে তাঁর ডেপুটি রাকেশ আস্থানার সঙ্গে সংঘাতের জেরে যাবতীয় ক্ষমতা, দায়িত্ব থেকে অব্যহতি দেওয়াকে বেআইনি আখ্যাও দেয় কংগ্রেস। যদিও অভিযোগ উড়িয়ে সরকার বলে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সততা, বিশ্বাসযোগ্যতা অক্ষুন্ন রাখতেই তার একেবারে শীর্ষ দুই কর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget