এক্সপ্লোর

কর্তারপুর করিডর নির্মাণে ইতিবাচক সাড়া দিলেও ভারতে সন্ত্রাস বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে কথা নয়, সার্কেও যাবেন না মোদী, জানিয়ে দিলেন সুষমা

হায়দরাবাদ: কর্তারপুর করিডর তৈরির উদ্যোগের সঙ্গে ভারত, পাকিস্তানের আলোচনা প্রক্রিয়ার কোনও সম্পর্কই নেই, যে মূহূর্তে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করবে, তাদের সঙ্গে কথাবার্তা শুরু হতে পারে। বললেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বিদেশমন্ত্রীর বক্তব্য, ভারত দীর্ঘদিন ধরেই এই করিডর তৈরির দাবি করছিল, যাতে ভারত থেকে শিখ তীর্থযাত্রীদের বিনা ভিসায় কর্তারপুরের গুরুদ্বার দরবার সাহিব ভ্রমণে সুবিধা হয় এবং পাকিস্তান এই প্রথম এমন কোনও ব্যাপারে ইতিবাচক সাড়া দেওয়ায় তিনি সন্তুষ্ট। কিন্তু তার মানে এই নয় যে, পাকিস্তান সদর্থক মানসিকতা দেখিয়েছে বলে এখনই দ্বিপাক্ষিক আলোচনা শুরু হচ্ছে। আলোচনা, সন্ত্রাস একইসঙ্গে চলতে পারে না বলে জানিয়ে দেন বিদেশমন্ত্রী। এমনকী ইসলামাবাদে হতে চলা আগামী সার্ক সম্মেলনে যাওয়ার আমন্ত্রণ পেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন না বলে জানিয়ে দিলেন সুষমা। প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ পাঠানো হবে বলে মঙ্গলবার পাক বিদেশমন্ত্রকের ঘোষণার পরদিনই এই অবস্থান জানালেন বিদেশমন্ত্রী। ৭ ডিসেম্বর তেলঙ্গানা বিধানসভার নির্বাচনের প্রাক্কালে হায়দরাবাদে এসেছেন তিনি। সুষমা বলেন, যখনই পাকিস্তান ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করে দেবে, আলোচনা তখনই শুরু হতে পারে, কিন্তু শুধু কর্তারপুর করিডরের অগ্রগতির সঙ্গে আলোচনার সম্পর্ক নেই। আজই বহু-প্রতীক্ষিত ওই করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। রবি নদীর ওপারে পাকিস্তানের কর্তারপুর সাহিবে ওই করিডর তৈরির কাজ ৬ মাসে শেষ হতে পারে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget