এক্সপ্লোর

২০১৯-এ বিজেপির হয়ে প্রচারে নেই, জানিয়ে দিলেন, শীঘ্রই মূল্যবৃদ্ধি রোধ না করলে পরের ভোটে মোদী সরকারকে চরম মূল্য দিতে হতে পারে, হুঁশিয়ারি রামদেবের

নয়াদিল্লি: দেশব্যাপী মূল্যবৃদ্ধি শীঘ্রই নিয়ন্ত্রণে না আনা গেলে পরবর্তী সাধারণ নির্বাচনে মোদী সরকারকে চরম মূল্য দিতে হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন রামদেব। রাজধানীতে এক অনুষ্ঠানে যোগগুরু বলেছেন, অনেকে মোদী সরকারের নানা নীতির প্রশংসা করে থাকেন। কিন্তু কিছু নীতি ঠিকঠাক করা দরকার। মূল্যবৃদ্ধি একটা বড় ইস্যু, শীঘ্রই মোদীজীকে প্রয়োজনীয় সঠিক পদক্ষেপ করতে হবে, নয়তো মূল্যবৃদ্ধির আগুনে বড় ক্ষতি হয়ে যাবে তাঁর সরকারের। শীঘ্রই পেট্রল, ডিজেল সহ প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে ব্যবস্থা নিতে হবে প্রধানমন্ত্রীকে। তবে ২০১৪ এর মতোই আজও মোদীর ওপর তাঁর আস্থা অটুট আছে কিনা, প্রশ্ন করা হলে জবাব এড়িয়ে যান তিনি। একইসঙ্গে ২০১৪-য় যেমন প্রধানমন্ত্রী মোদীর হয়ে সরাসরি প্রচার করেছিলেন, এবার সেভাবে বিজেপির পক্ষে প্রচার করবেন না বলে জানিয়ে দেন রামদেব। বলেন, কেন করব? ওদের হয়ে প্রচার করব না। আমি রাজনীতি থেকে সরে গিয়েছি। আমি সব দলের সঙ্গেই আছে, আমি স্বাধীন। তিনি বামপন্থী বা দক্ষিণপন্থী, কোনওটাই নন, মধ্যপন্থী ও জাতীয়তাবাদী বলে দাবি করে রামদেব বলেন, তাঁকে আক্রমণ করা উচিত নয় কারও কেননা অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতেই তিনি মৌন যোগ অর্থাত্ নীরবতা পালন করছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী স্বচ্ছ ভারত অভিযানের সূচনার মতো ভাল কাজ করেছেন, কোনও বড় আর্থিক কেলেঙ্কারি হতে দেননি বলে জানিয়ে তাঁর প্রশংসা করেও রামদেব বলেন, মোদীর সমালোচনা করার মৌলিক অধিকার মানুষের আছে। রামদেব পেট্রল, ডিজেলকে জিএসটির আওতায় নিয়ে এসে সেগুলিকে একেবারে সবচেয়ে কম হারের করের তালিকায় রাখার দাবি করেন, বলেন, লোকের পকেট খালি হয়ে যাচ্ছে। রাজস্ব লোকসানের ফলে একসময় দেশ আর চলবে না, এটা পুষিয়ে দিতে হবে বড়লোকদের ওপর আরও কর চাপিয়ে।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget