এক্সপ্লোর

Hyderabad Lockdown Violations : লকডাউনের বিধিভঙ্গ, হায়দরাবাদে রোজ প্রায় ৮ হাজার অভিযোগ দায়ের!

Hyderabad Lockdown: লকডাউন ভাঙার জন্য প্রায় ৮০০০ কেস ফাইল হচ্ছে দিনে। হাজারো সতর্কবার্তা কানে যাচ্ছে না শহরবাসীর। এমনই হাল হয়েছে হায়দরাবাদের। যা নিয়ে চিন্তা বেড়েছে প্রশাসনের।

হায়দরাবাদ : লকডাউন সংক্রান্ত বিধি ভাঙার জন্য প্রায় ৮,০০০ কেস ফাইল হচ্ছে দিনে। হাজারো সতর্কবার্তা কানে যাচ্ছে না শহরবাসীর। এমনই হাল হয়েছে হায়দরাবাদের। যা নিয়ে চিন্তা বেড়েছে প্রশাসনের।

এ প্রসঙ্গে হায়দরাবাদের পুলিশ কমিশনার অঞ্জলি কুমার জানিয়েছেন, ‘প্রতিদিন লকডাউন ভাঙার জন্য ৪০০০-৫০০০ গাড়িকে আটক করা হচ্ছে। গড়ে ৭০০০-এরও বেশি কেস ফাইল হচ্ছে লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে। পুলিশ তেলেঙ্গানায় লকডাউনের ওপর কড়া নজরদারি চালাচ্ছে। কোভিড চেইন ব্রেক করতে জায়গায়-জায়গায় পেট্রোলিং চলছে। তা সত্ত্বেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিয়ম ভাঙছে শহরবাসী। যার ফলে সংক্রমণের আশঙ্কা বাড়ছে।’

তবে লকডাউনের মধ্যেও ছাড়পত্র দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা ও চিকিৎসা পরিষেবাকে। জরুরি পরিষেবার অছিলায় কোনও ব্যক্তি যাতে লকডাউনে বিশেষ সুবিধা নিতে না পারেন, সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে প্রশাসনের। এই ধরনের লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

এদিন হায়দরাবাদের পুলিশ কমিশনার জানান, ‘লকডাউন শুরু হওয়ার পর থেকেই রাস্তায় কড়া নজরদারি শুরু হয়েছে। পুলিশের নিচুতলার কর্মীদের সঙ্গে সিনিয়র অফিসাররাও হায়দরাবাদের বিভিন্ন চেকপোস্টে সজাগ দৃষ্টি রাখছেন।’ 

রাজ্যের প্রশাসনিক নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ মে পর্যন্ত তেলেঙ্গানায় লকডাউন জারি থাকবে। সূত্রের খবর, সেই দিনই ক্যাবিনেট বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ইতিমধ্যেই ওষুধের কোম্পানি, মেডিক্যাল সরঞ্জাম প্রস্তুতকারক, স্বাস্থ্যকর্মী, সব সরকারি ও বেসরকারি হাসপাতালের স্টাফদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন। তাঁদের গাড়ির জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। গত শুক্রবারই যাতায়াতের পাসের অপব্যবহারকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিলেন হায়দরাবাদের পুলিশ কমিশনার। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশের বর্তমান করোনা পরিস্থিতি বলছে, মঙ্গলবার তেলেঙ্গানায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৮২১ জন। রাজ্যে সব মিলিয়ে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৫,৬০,১৪১ জন। গতকাল রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪২৯৮ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৩ জনের।যার ফলে রাজ্যে এখন করোনা জয়ীদের সংখ্যা ৫,১৮,২৬৬। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মারা গিয়েছেন ৩১৬৯ জন। 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget